Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গুগলে যেসব বিষয় সার্চ করে মাশুল দিতে যাবেনা!
    প্রযুক্তি

    গুগলে যেসব বিষয় সার্চ করে মাশুল দিতে যাবেনা!

    হাসিব উজ জামানজুন 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গুগলে যেসব বিষয় সার্চ করে মাশুল দিতে যাবেনা!
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বর্তমান এই আধুনিক বিশ্বে প্রযুক্তির বদৌলতে গুগলে কী না মেলে! সব প্রশ্নের উত্তর, সব সমস্যার সমাধানের আধার যেন গুগল। তাই বলে সবই কি গুগলে খুঁজে দেখা ঠিক? বিশেষজ্ঞরা বলেন কিছু বিষয় আছে, যা গুগলে সার্চ না করাই ভালো। এতে সঠিক উত্তর পাওয়ার থেকে বিড়ম্বনার শিকার হওয়ার আশঙ্কাই বেশি।

    যেসবের বিজ্ঞাপন দেখতে চান না: আপনি ধরুন, কোনো আত্মীয়ের শিশুর জন্য ডায়াপার প্রয়োজন। আশপাশে কোনো দোকান খোলা নেই, তাই অনলাইনে সার্চ করলেন। এর পর থেকে গুগল হোক, ফেসবুক হোক, যেখানেই সার্চ করছেন বিজ্ঞাপন হিসেবে সামনে আসছে সেই ডায়াপারের বিজ্ঞাপন। এমনটা হওয়াই স্বাভাবিক। গুগল তার ব্যবহারকারীর সার্চের ওপর কড়া নজরদারি করে। যে বিষয়ে সার্চ করছেন, সেই পণ্যই চোখের সামনে আসতে থাকবে প্রতিদিন। ফলে কোনো জিনিস বারবার দেখতে না চাইলে সেসব গুগলে সার্চ না করাই শ্রেয়।

    বেআইনি কিছু: আপনি শখের বশে কিংবা মজা করে হলেও গুগলে বেআইনি কিছু সার্চ করবেন না। ফোনকলের মতো ইন্টারনেটও এখন অপরাধী ধরার সবচেয়ে বড় অস্ত্র। এমনও হতে পারে, আপনি কোনো নির্দিষ্ট অপরাধের ‘অ’–ও জানেন না। কিন্তু আপনার সার্চ হিস্ট্রি ধরে খুঁজে সন্দেহভাজনের তালিকায় আপনাকেও রাখতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি অপরাধীর সঙ্গে কিছু মিল দেখে অপরাধের সঙ্গে জড়িয়ে ফেলা হতে পারে আপনাকে। এছাড়া বিশ্বের উন্নত কিছু দেশে বেআইনি কিছু সার্চ করলে ওই ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে সন্দেহভাজনের তালিকায় রাখে। ফলে বেআইনি কিছু সার্চ না করাই উত্তম।

    নিজের তথ্য: অনেকেই গুগলের কাছে নিজের তথ্য জানতে চান। বিশেষ করে এআই আসার পর নিজের ব্যাপারে জানতে চাওয়ার ইচ্ছা বেড়েছে অনেকেরই। কিন্তু তথ্য জানতে গিয়ে উল্টা তথ্য দিয়ে বসবেন না। যেমন: ক্রেডিট কার্ডের তথ্য, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য যতটা সম্ভব নিজের কাছে রাখবেন।

    ত্বকের রোগ: হাতে হয়তো কোনো কারণে ছোট ছোট র‌্যাশ উঠেছে, মনে হলো একবার দেখি তো গুগল সার্চ করে এর কারণ কী। ব্যাস, এমন কিছু ছবি আপনার চোখের সামনে আসবে, যা রাতের ঘুম হারাম করে দিতে যথেষ্ট। ত্বকের রোগ হলে সর্বপ্রথম চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। গুগলে রোগ বা রোগের উপসর্গ সার্চ করে রাতের ঘুম হারাম করবেন না।

    যেকোনো রোগের ব্যাপারে: ছোটখাটো রোগের উপশম গুগলে মিলবে ঠিকই, তবে যেকোনো রোগবালাইয়ের সঠিক সমাধানের জন্য চিকিৎসকের কাছেই যাওয়া উত্তম। কার গুগল বা সার্চ ইঞ্জিন আপনার রোগ তো শনাক্ত করতে পারবেই না, উল্টা রোগের ভুলভাল ওষুধ দিয়ে ব্যাপারটা জটিলতর করে তুলতে পারে। অসুস্থ হলে তাই চিকিৎসকের শরণাপন্ন হোন, গুগলের নয়।

    মনে রাখবেন, ইন্টারনেটে কোনো কিছুই গোপন থাকে না। আপনি যতই নিরাপত্তা মেনে ইন্টারনেট ব্যবহার করুন না কেন, আপনার প্রতিটি সার্চ, প্রতিটি ওয়েবসাইট ভিজিটের ইতিহাস জমা থাকে আর্কাইভে। সার্চ হিস্ট্রি ডিলিট করে কিংবা ইনকগনিটো মোডে গুগল সার্চ করলেও আদতে তা কোথাও না কোথাও লিপিবদ্ধ থাকেই। যে কারণে ইন্টারনেটে কোনো কিছু বলার আগে, সার্চ করার আগে সতর্কতার সঙ্গে করুন। আপনার একটি ভুল সার্চের মাশুল দিতে হতে পারে আপনার প্রিয়জনদেরও।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কিউআর কোড ও ডিজিটাল ওয়ালেটের প্রসার কীভাবে বদলে দিচ্ছে ছোট ব্যবসার চিত্র?

    আগস্ট 8, 2026
    প্রযুক্তি

    যেসব অ্যাপ থাকলে হ্যাকড হতে পারে ফোন-ব্যাংক অ্যাকাউন্ট

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.