Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মেটায় যোগ দিলেন ওপেনএআইয়ের চার শীর্ষ গবেষক
    প্রযুক্তি

    মেটায় যোগ দিলেন ওপেনএআইয়ের চার শীর্ষ গবেষক

    সিভি ডেস্কজুন 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই থেকে একের পর এক গবেষককে নিজের দলে নিচ্ছে মেটা। সম্প্রতি ওপেনএআইয়ের চারজন গবেষক মেটায় যোগ দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ইনফরমেশন।

    নতুন যোগ দেওয়া গবেষকরা হলেন শেংজিয়া ঝাও, জিয়াহুই ইউ, শুচাও বিঈ এবং হংইউ রেন। তাঁরা সবাই পূর্বে ওপেনএআইয়ে গুরুত্বপূর্ণ গবেষণায় যুক্ত ছিলেন। এর আগে ত্রাপিত বানসাল নামের আরেক গবেষককে নিয়োগ দেওয়ার খবর প্রকাশিত হয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে জানা গেছে, ত্রাপিত বানসালের পাশাপাশি আরও তিনজন ওপেনএআই গবেষক এরই মধ্যে মেটায় যোগ দিয়েছেন।

    বিশ্লেষকদের মতে, মেটার এ ধরনের আক্রমণাত্মক নিয়োগপ্রক্রিয়ার পেছনে রয়েছে একটি বড় কারণ—এলামা ৪। চলতি বছরের এপ্রিল মাসে চালু হওয়া এই এআই মডেল প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি। ব্যবহারকারীদের একাংশ এর সক্ষমতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। এমনকি একটি জনপ্রিয় বেঞ্চমার্কে ব্যবহৃত এললামা সংস্করণ নিয়েও মেটাকে পড়তে হয়েছে সমালোচনার মুখে।

    এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ‘সুপারইন্টেলিজেন্স এআই’ তৈরির লক্ষ্যে নতুন একটি শক্তিশালী গবেষণা দল গঠন করছেন। এই উদ্যোগের অংশ হিসেবে তিনি বিশ্বের শীর্ষ এআই প্রতিভাদের একত্রিত করার চেষ্টা করছেন।

    এরই ধারাবাহিকতায়, সম্প্রতি মেটা ১৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে ডেটা লেবেলিং প্রতিষ্ঠান স্কেল এআইতে। এই চুক্তির মাধ্যমে স্কেল এআইয়ের প্রতিষ্ঠাতা ও সিইও আলেক্সান্ডার ওয়াং মেটার সুপারইন্টেলিজেন্স টিমের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

    এদিকে মেটা-ওপেনএআই প্রতিযোগিতার এই উত্তাপের মধ্যেই ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান অভিযোগ করেছেন, মেটা গবেষকদের ১০ কোটি ডলারের এককালীন বোনাস অফার করছে। তবে তিনি দাবি করেন, “আমাদের শীর্ষ গবেষকদের কেউ এখনো মেটায় যায়নি।”

    অন্যদিকে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওয়ার্থ বলেন, কয়েকজন শীর্ষ গবেষককে বড় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল ঠিকই, তবে এসব অফারের সঙ্গে এককালীন বোনাস ছাড়াও ছিল কিছু জটিল শর্ত।

    বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে এগিয়ে থাকতে এখন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শুধু মডেল বা ডেটা নয়, বরং প্রতিভা অর্জনেই বেশি মনোযোগ দিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.