Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আপনার স্ক্রিনে এআই’র চোখ
    প্রযুক্তি

    আপনার স্ক্রিনে এআই’র চোখ

    এফ. আর. ইমরানজুলাই 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কম্পিউটারের সামনে বসে কাজ করছেন আর অনুভব করছেন- একজোড়া চোখ চুপচাপ সব কিছু দেখছে। শুধু দেখছেই না, আপনার কাজ বিশ্লেষণও করছে মুহূর্তেই। শুনতে ভুতুড়ে মনে হলেও- এটাই বাস্তব হয়ে উঠেছে মাইক্রোসফটের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের মাধ্যমে।

    সম্প্রতি মাইক্রোসফট তাদের এআই সহকারী কোপাইলটের জন্য নতুন একটি ফিচার চালু করেছে, যার নাম ‘কোপাইলট ভিশন‘। এই ফিচারের মাধ্যমে ইউজারের পুরো কম্পিউটার স্ক্রিন পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে পারবে এআই।

    আগে কোপাইলট কেবল সর্বোচ্চ দুইটি অ্যাপের তথ্য বিশ্লেষণ করতে পারত। এখন পুরো ডেস্কটপে যা ঘটছে, সবকিছুই বিশ্লেষণ করতে সক্ষম কোপাইলট ভিশন।

    তবে মাইক্রোসফট জানিয়েছে, ইউজাররা চাইলে এই নজরদারির পরিধি নিজের মতো নির্ধারণ করতে পারবেন। শুধু নির্দিষ্ট কিছু অ্যাপ, কেবলমাত্র ব্রাউজার কিংবা পুরো ডেস্কটপ- সবকিছু নিয়ন্ত্রণযোগ্য। ইউজাররা কোপাইলট ইন্টারফেসের চশমা আইকনে ক্লিক করে স্ক্রিন শেয়ার করার অনুমতি দিলেই এই ফিচার সক্রিয় হবে।

    মাইক্রোসফট তাদের ১৫ জুলাইয়ের একটি ব্লগ পোস্টে জানায়, আপাতত এই ফিচারটি কেবল উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি আশাবাদী, এটি এআই ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।

    কোপাইলট ভিশনের মাধ্যমে ইউজাররা সৃজনশীল কাজ বিশ্লেষণ, সিভি লেখা ও সংশোধন, এমনকি গেম খেলার সময় গেমের দিকনির্দেশনা পাওয়ার মতো কাজও করতে পারবেন।

    গত বছর পরীক্ষামূলকভাবে এজ ব্রাউজারে কোপাইলট ভিশন ফিচার চালু করা হয়েছিল। এবার মাইক্রোসফট এটি আরো বিস্তৃত পরিসরে চালু করেছে, যাতে ব্যবহারকারীরা বিভিন্ন প্ল্যাটফর্মেই এই সুবিধা নিতে পারেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.