Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কল্পনা নির্ভর ছবি তৈরি করে দেবে মেটার ‘ইমাজিন মি’
    প্রযুক্তি

    কল্পনা নির্ভর ছবি তৈরি করে দেবে মেটার ‘ইমাজিন মি’

    এফ. আর. ইমরানজুলাই 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মেটা। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভার্চ্যুয়াল সহকারী সেবা ‘মেটা এআই’তে ‘ইমাজিন মি’ নামের নতুন সুবিধা চালু করছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সুবিধাটি কাজে লাগিয়ে শুধু বার্তা লিখেই নিজেদের কল্পনানির্ভর ছবি তৈরি করা যাবে।

    ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের চ্যাট উইন্ডোতে ব্যবহার করা যাবে এই সুবিধাটি।

    মেটার তথ্যমতে, ব্যবহারকারীর প্রম্পট ও সেলফি বিশ্লেষণ করে কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ব্যক্তিকেন্দ্রিক কল্পনানির্ভর ছবি তৈরি করে দেবে ইমাজিন মি। ২০২৩ সালের অক্টোবরে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ একটি রিল ভিডিওর মাধ্যমে প্রথম এই সুবিধার ধারণা দিয়েছিলেন। এবার তা পরীক্ষামূলকভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হলো।

    ইমাজিন মি সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারের চ্যাট উইন্ডোতে ‘@মেটা এআই’ লিখে একটি বার্তা পাঠাতে হবে। বার্তাটির শুরুতে লিখতে হবে ‘ইমাজিন মি অ্যাজ…’। যেমন কেউ লিখতে পারেন ‘ইমাজিন মি অ্যাজ আ কাউবয়’। বার্তা পাঠানোর পর ব্যবহারকারীকে তিনটি ভিন্ন ভিন্ন কৌণিক অবস্থান থেকে তোলা সেলফি জমা দিতে হবে। ছবিগুলো ও পাঠানো বার্তা বিশ্লেষণ করে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারকারীর একটি কল্পনানির্ভর ছবি তৈরি করে দেবে।

    ব্যবহারকারীরা চাইলে ইমাজিন মি দিয়ে তৈরি সব ছবি সম্পাদনা করতে পারবেন। পছন্দ না হলে নতুন করে ছবি তৈরির নির্দেশও দেওয়া যাবে। মেটার নিজস্ব এআই প্রযুক্তি দিয়ে তৈরি এসব ছবিতে ‘ইমাজিনড উইথ এআই’ লেখা একটি জলছাপ (ওয়াটারমার্ক) যুক্ত থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.