Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্লাস্টিকের বিকল্প খুঁজে পেলেন দুই বাংলাদেশি বিজ্ঞানী
    প্রযুক্তি

    প্লাস্টিকের বিকল্প খুঁজে পেলেন দুই বাংলাদেশি বিজ্ঞানী

    হাসিব উজ জামানজুলাই 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্লাস্টিকের বিকল্প খুঁজে পেলেন দুই বাংলাদেশি বিজ্ঞানী
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্লাস্টিক দূষণ বিশ্বের জন্য এক ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট থেকে মুক্তির পথ খুঁজতেই এগিয়ে এলেন দুই বাংলাদেশি বিজ্ঞানী। ব্যাকটেরিয়াল সেলুলোজ—এই প্রাকৃতিক ও পচনশীল উপাদানকে ব্যবহার করে তাঁরা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা ভবিষ্যতে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হয়ে উঠতে পারে।

    এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসে হিউস্টন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাকসুদ রহমান। তবে এই প্রকল্পের সূচনা হয় টেক্সাসের রাইস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এম এ এস আর সাদীর হাত ধরে। দুজনই বাংলাদেশের গর্বিত সন্তান এবং বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী।

    ৮ জুলাই হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই গবেষণা তুলে ধরা হয়। সেখানে বলা হয়, পর্যাপ্ত পরিমাণে সহজলভ্য ব্যাকটেরিয়াল সেলুলোজ থেকে উৎপন্ন নতুন এই উপাদান দিয়ে তৈরি হতে পারে পানির বোতল, প্যাকেজিং সামগ্রী এমনকি ক্ষত ঢাকার ব্যান্ডেজও।

    গবেষকরা জানান, একটি বিশেষ ধরনের ঘূর্ণায়মান কালচার ডিভাইস ব্যবহার করে তাঁরা ব্যাকটেরিয়ার মাধ্যমে উন্নতমানের সেলুলোজ ফাইবার উৎপাদন করেন। এই ঘূর্ণনের কারণে ফাইবারের গঠন আরও মজবুত ও সুসংবদ্ধ হয়। পরে এই সেলুলোজে যুক্ত করা হয় বোরন নাইট্রাইড নামক এক ধরনের ন্যানোশিট, যা পুরো উপাদানটির শক্তি ও কার্যকারিতা বহুগুণে বাড়িয়ে দেয়।

    পরীক্ষাগারে দেখা গেছে, উদ্ভাবিত এই হাইব্রিড ম্যাটেরিয়ালের টেনসাইল শক্তি (টান সহ্য করার ক্ষমতা) প্রায় ৫৫৩ মেগাপ্যাসকেল, যা প্রচলিত অনেক প্লাস্টিকের তুলনায় অনেক বেশি। শুধু টেকসই নয়, এই উপাদানটি পচনশীল হওয়ায় পরিবেশে কোনো স্থায়ী ক্ষতির আশঙ্কাও নেই।

    ড. মাকসুদ রহমান বলেন, “আমরা এমন একটি শক্তিশালী, বহুমুখী ও পরিবেশবান্ধব উপাদান তৈরি করতে পেরেছি, যেটি নানাবিধ শিল্পে প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। শুধু প্যাকেজিং নয়, এটি ব্যবহার করা যাবে টেক্সটাইল, তাপ ব্যবস্থাপনা, সবুজ ইলেকট্রনিক্স এমনকি শক্তি সঞ্চয়ের ক্ষেত্রেও।”

    গবেষণাটি বিশ্বখ্যাত Nature Communications জার্নালে প্রকাশিত হয়েছে। এতে মাকসুদ রহমান ও সাদী ছাড়াও গবেষণায় সহায়তা করেছেন রাইস বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল গবেষক শ্যাম ভক্ত, ইউফেই চুই, সাকিব হাসান, বিজয় হরিকৃষ্ণান, ইভান আর সিকুয়েরা, ম্যাটিও প্যাসকোয়ালি, ম্যাথু ব্যানেট এবং পুলিকেল এম অজয়ন।

    এই সাফল্যের খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও—রাইস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, SciTechDaily, Environment News Network সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্ম এই গবেষণাকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন করেছে।

    এই উদ্ভাবন শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং একটি বড় বার্তা—বাংলাদেশি মেধা এখন বৈশ্বিক সমস্যা সমাধানের অগ্রভাগে। ভবিষ্যতের টেকসই পৃথিবী গড়ার যাত্রায় এই ধরনের উদ্যোগ আমাদের আশা জাগায়। প্লাস্টিক-নির্ভর বিশ্বে, এমন পরিবেশবান্ধব বিকল্পই হয়ে উঠতে পারে নতুন যুগের সূচনা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কিউআর কোড ও ডিজিটাল ওয়ালেটের প্রসার কীভাবে বদলে দিচ্ছে ছোট ব্যবসার চিত্র?

    আগস্ট 8, 2026
    প্রযুক্তি

    যেসব অ্যাপ থাকলে হ্যাকড হতে পারে ফোন-ব্যাংক অ্যাকাউন্ট

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.