Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রতিদিন ২৫০ কোটি প্রশ্নের অনুরোধ পায় চ্যাটজিপিটি
    প্রযুক্তি

    প্রতিদিন ২৫০ কোটি প্রশ্নের অনুরোধ পায় চ্যাটজিপিটি

    এফ. আর. ইমরানজুলাই 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরন। সার্চ ইঞ্জিনের একচ্ছত্র আধিপত্যে চিড় ধরাতে শুরু করেছে এআই চ্যাটবটগুলো। এই বিষয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

    প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিদিন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা তথ্য জানানোর অনুরোধ করছেন। মাত্র কয়েক মাস আগেও এই সংখ্যা ছিল প্রায় ১০০ কোটি।

    এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, খুব অল্প সময়েই দ্বিগুণের বেশি ব্যবহারকারী বাড়িয়েছে চ্যাটজিপিটি। ওপেনএআইয়ের তথ্যমতে, প্রতিদিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ৩৩ কোটির কিছু বেশি অনুরোধ করেন। বাকি অনুরোধগুলো অন্য দেশগুলোর চ্যাটজিপিটি ব্যবহারকারীরা করে থাকেন। এই থেকে বোঝা যায়, বিশ্বের নানা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে চ্যাটজিপিটির ব্যবহার। প্রযুক্তিবিদদের মতে, স্বল্প সময়ে এত ব্যাপক বিস্তারের পেছনে চ্যাটজিপিটির সহজ ব্যবহারযোগ্যতা, বহুমুখী সুবিধা ও ক্রমাগত আপডেট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    অনলাইন থেকে তথ্য জানতে এআই প্রযুক্তির জনপ্রিয়তা বাড়লেও গুগল এখনো অনুসন্ধান জগতে শীর্ষে রয়েছে। গুগলের তথ্যমতে, গুগল সার্চে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ কোটির বেশি তথ্য অনুসন্ধান করা হয়। এই ব্যবধান যে এখনো অনেকটাই এগিয়ে, তা স্বীকার করছে ওপেনএআইও। প্রতিষ্ঠানটির দাবি, প্রযুক্তির গতিপথ যেভাবে বদলাচ্ছে, তাতে ভবিষ্যতে এআই-নির্ভর অনুসন্ধান আরো বেশি জায়গা করে নেবে।

    এই পরিবর্তনের গতি বুঝে গুগলও নিজেদের সেবা নতুনভাবে সাজাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল ‘জেমিনি’ যুক্ত করছে গুগল সার্চে। নতুন ‘এআই মোড’-এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি এআই দিয়ে তৈরি ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি ‘ডিসকভার’সহ গুগলের বিভিন্ন সেবাতেও ধীরে ধীরে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

    প্রযুক্তির এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চাচ্ছে ওপেনএআইও। আর তাই সম্প্রতি ‘চ্যাটজিপিটি এজেন্ট’ নামে নতুন একটি সুবিধা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এই এআই এজেন্ট নিজস্ব কম্পিউটার ব্যবহার করে ব্যবহারকারীর হয়ে তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন লেখা, ফাইল ব্যবস্থাপনা বা অন্যান্য জটিল কাজ করতে পারে। ওপেনএআইয়ের দাবি, অন্যান্য এআই এজেন্টের তুলনায় তাদের উন্নত ডেটাসেট ও বিশ্লেষণক্ষমতা চ্যাটজিপিটি এজেন্টকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করে তুলেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কিউআর কোড ও ডিজিটাল ওয়ালেটের প্রসার কীভাবে বদলে দিচ্ছে ছোট ব্যবসার চিত্র?

    আগস্ট 8, 2026
    প্রযুক্তি

    যেসব অ্যাপ থাকলে হ্যাকড হতে পারে ফোন-ব্যাংক অ্যাকাউন্ট

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.