Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শ্রেণিকক্ষে শিক্ষকের জায়গা দখল করছে কী এআই?
    প্রযুক্তি

    শ্রেণিকক্ষে শিক্ষকের জায়গা দখল করছে কী এআই?

    এফ. আর. ইমরানজুলাই 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে বিষয়টি বুঝিয়ে দেবে। শিক্ষার্থীরা কোনো বিষয় বোঝার আগ্রহ না দেখালে অনেক ক্ষেত্রে সরাসরি উত্তর দিতেও অস্বীকৃতি জানাবে।

    চ্যাটজিপিটির ফ্রি, প্লাস, প্রো ও টিম প্ল্যান ব্যবহারকারীদের জন্য গত মঙ্গলবারে স্টাডি মোড চালু হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে চ্যাটজিপিটির ‘এডু’ গ্রাহকদের জন্যও ফিচারটি উন্মুক্ত করবে। এই গ্রাহকগোষ্ঠীতে রয়েছেন মূলতঃ সেই সব শিক্ষার্থী, যাদের স্কুল কর্তৃপক্ষ পুরো স্কুলের জন্য চ্যাটজিপিটির একটি প্ল্যান কিনে দিয়েছে।

    মার্কিন গবেষণা বলছে, অনেক শিক্ষার্থীই স্কুলে চ্যাটজিপিটি ব্যবহার করে থাকেন। এটি ব্যক্তিগত শিক্ষকের মতো সহায়ক হলেও অতিরিক্ত নির্ভরতার কারণে শিক্ষার্থীদের চিন্তাশক্তি কমে যেতে পারে। গত জুনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যারা রচনা লেখায় চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাদের মস্তিষ্কের কার্যক্রম গুগল সার্চ ব্যবহারকারী বা একেবারে কোনো প্রযুক্তি ব্যবহার না করা ব্যক্তিদের তুলনায় কম সক্রিয় থাকে।

    ২০২২ সালে চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকেই শিক্ষাক্ষেত্রে এটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। তখন অনেক মার্কিন স্কুল কর্তৃপক্ষ এই প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। তবে ২০২৩ সালের মধ্যে অনেক স্কুল সেই নিষেধাজ্ঞা তুলে নেয় এবং স্বীকার করে যে, চ্যাটজিপিটি এখন শিক্ষার্থীদের জীবনের একটি অংশ।

    এখন স্টাডি মোড চালুর মাধ্যমে ওপেনএআই চ্যাটজিপিটিকে একটি শিক্ষণ সহায়ক টুল হিসেবে গড়ে তুলতে চায়। চলতি বছরের এপ্রিলে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবট ক্লডে ‘লার্নিং মোড’ নামে অনুরূপ একটি ফিচার চালু করে প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।

    তবে স্টাডি মোডের কার্যকারিতা নিয়ে কিছু প্রশ্ন থেকেই যায়। শিক্ষার্থীরা চাইলে সহজেই স্টাডি মোড বন্ধ করে সাধারণ মোডে চলে যেতে পারে এবং তখন তারা আগের মতোই সরাসরি উত্তর পাবে।

    ওপেনএআইয়ের শিক্ষাবিষয়ক সহসভাপতি লিয়া বেলস্কি বলেন, অভিভাবক বা প্রশাসকদের জন্য শিক্ষার্থীদের স্টাডি মোডে বাধ্য করার কোনো ব্যবস্থা এখনই রাখা হচ্ছে না। তবে ভবিষ্যতে এই ধরনের নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে ভাবা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের নিজ থেকেই আগ্রহী হতে হবে শেখার জন্য। শুধু অ্যাসাইনমেন্ট শেষ করার উদ্দেশ্য নিয়ে এই মোড চালু করলে তেমন ফল পাওয়া যাবে না।

    স্টাডি মোডকে ওপেনএআইয়ের শিক্ষাক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে শিক্ষার্থীরা কীভাবে জেনারেটিভ এআই ব্যবহার করছে, তা নিয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশের পরিকল্পনার কথাও জানিয়েছে ওপেনএআই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কিউআর কোড ও ডিজিটাল ওয়ালেটের প্রসার কীভাবে বদলে দিচ্ছে ছোট ব্যবসার চিত্র?

    আগস্ট 8, 2026
    প্রযুক্তি

    যেসব অ্যাপ থাকলে হ্যাকড হতে পারে ফোন-ব্যাংক অ্যাকাউন্ট

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.