Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অনলাইন নিরাপত্তার জন্য সহজ কিন্তু কার্যকর ৪ কৌশল
    প্রযুক্তি

    অনলাইন নিরাপত্তার জন্য সহজ কিন্তু কার্যকর ৪ কৌশল

    হাসিব উজ জামানআগস্ট 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অনলাইন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নিশ্চিত অনলাইন সুরক্ষার জন্য আমাদের পাসওয়ার্ডের গুরুত্ব কেউ অস্বীকার করতে পারে না। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বারবার সতর্ক করলেও, দুর্বল পাসওয়ার্ডের কারণে আমাদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের ঝুঁকিতে পড়ে। সোশ্যাল মিডিয়া, অনলাইন ব্যাংকিং, ই-মেইল বা স্মার্টফোন—প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ডের প্রয়োজন অপরিসীম।

    নিচে চারটি কার্যকর উপায় তুলে ধরা হলো, যেগুলো মেনে চললে অনলাইনে নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব:

    ১. জটিল ও দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার:
    সবচেয়ে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করার উপায় হলো জটিল পাসওয়ার্ড ব্যবহার করা। এতে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের সংমিশ্রণ থাকা উচিত। সবচেয়ে নিরাপদ পাসওয়ার্ড হলো এলোমেলোভাবে তৈরি করা যা মানুষ স্বাভাবিক ভাবেই মনে রাখতে পারবে না। ক্রোমসহ অনেক ব্রাউজার ও অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে এমন পাসওয়ার্ড তৈরি করে দেয়। তবে এগুলো মনে রাখা কঠিন হওয়ায় নিরাপদভাবে সংরক্ষণ করা জরুরি।

    ২. টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) ব্যবহার:
    ব্যাংক অ্যাকাউন্টের মতো সংবেদনশীল তথ্য রক্ষায় টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার অত্যন্ত জরুরি। এতে পাসওয়ার্ড হাতেও থাকলেও দ্বিতীয় ধাপের যাচাই ছাড়া কেউ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। যদিও এটি লগইন প্রক্রিয়া একটু দীর্ঘ করে, নিরাপত্তার জন্য অপরিহার্য।

    ৩. একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার না করা:
    একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করলে নিরাপত্তা ঝুঁকি অনেক বাড়ে। হ্যাকাররা ‘ক্রিডেনশিয়াল স্টাফিং’ পদ্ধতিতে এক পাসওয়ার্ড দিয়ে একাধিক সাইটে প্রবেশের চেষ্টা করতে পারে। প্রতিটি অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করলে এই ঝুঁকি শূন্যের কাছাকাছি নেমে আসে।

    ৪. পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার:
    যখন জটিল ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা হয়, সব মনে রাখা কঠিন হয়ে যায়। পাসওয়ার্ড ম্যানেজার এক মাস্টার পাসওয়ার্ডের মাধ্যমে বাকি সব পাসওয়ার্ড সুরক্ষিত রাখে। আধুনিক ব্রাউজারগুলোর বিল্ট-ইন ম্যানেজার সহজে পাসওয়ার্ড সংরক্ষণ ও অটোফিল সুবিধা দেয়। সর্বোচ্চ নিরাপত্তার জন্য এমন ম্যানেজার ব্যবহার করা ভালো যা অনলাইন সার্ভারে নয়, শুধুমাত্র স্থানীয় ডিভাইসে পাসওয়ার্ড সংরক্ষণ করে। অফলাইন-ভিত্তিক ম্যানেজারও রয়েছে, যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কিউআর কোড ও ডিজিটাল ওয়ালেটের প্রসার কীভাবে বদলে দিচ্ছে ছোট ব্যবসার চিত্র?

    আগস্ট 8, 2026
    প্রযুক্তি

    যেসব অ্যাপ থাকলে হ্যাকড হতে পারে ফোন-ব্যাংক অ্যাকাউন্ট

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.