সাম্প্রতিক এক দাবা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে চ্যাটজিপিটি। এই ইভেন্টে অংশ নিয়েছিল কেবল মানব খেলোয়াড় নয়, বরং বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল। বিশেষ করে ইলন মাস্কের এক্সএআই মডেল গ্রক ৪-এর মতো জনপ্রিয় এআই মডেলও অংশগ্রহণ করেছিল।
তিন দিনের প্রতিযোগিতায় মোট আটটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) অংশ নেয়। এর মধ্যে ছিল ওপেন এআই, এক্সএআই, গুগল, অ্যানথ্রপিক, চীনা ডেভেলপারদের তৈরি ডিপসিক এবং মুনশট এআই। প্রতিযোগিতার ফাইনালে ইলন মাস্কের গ্রক এগিয়ে থাকলেও পরপর ভুলের কারণে চ্যাটজিপিটি শেষ পর্যন্ত বাজিমাত করে এবং সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা দাবা খেলোয়াড়ের খেতাব জিতে নেয়।
ওপেন এআইয়ের চ্যাটজিপিটি বিজয়ের সঙ্গে স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন দলও উদযাপন করছে। প্রতিযোগিতাটি কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক খেলার মান যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে।

