Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মানবদেহে শূকরের ফুসফুস প্রতিস্থাপন
    প্রযুক্তি

    মানবদেহে শূকরের ফুসফুস প্রতিস্থাপন

    এফ. আর. ইমরানআগস্ট 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শূকর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এনওয়াইইউ ল্যাঙ্গোন ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউট হাসপাতালে প্রথমবারের মতো মানবদেহে শূকরের ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপনের পর ফুসফুসটি ৯ দিন কার্যকর ছিল। প্রতিস্থাপিত শূকরটির ফুসফুস জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছিল, আর এটি প্রয়োগ করা ব্যক্তিটি ছিলেন ব্রেইন-ডেড।

    এই প্রক্রিয়াকে জেনোট্রান্সপ্ল্যানটেশন বলা হয়, যা মূলত পশু-পাখির অঙ্গ-প্রত্যঙ্গ মানবদেহে প্রতিস্থাপনকে বোঝায়। এনওয়াইইউ ল্যাঙ্গোন ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউটের সার্জন ডা. জাস্টিন চ্যান জানিয়েছেন, “আমরা কয়েকজন ব্রেইন-ডেড রোগীর দেহে জেনেটিকভাবে মোডিফায়েড শূকরের ফুসফুস প্রতিস্থাপন করেছি। তাদের মধ্যে একজনের দেহে ফুসফুস ১০ দিন কার্যকর ছিল। এটি আমাদের প্রাথমিকভাবে জানিয়েছে, এসব ফুসফুস স্বাধীনভাবে দীর্ঘ সময় মানবদেহে টিকে থাকতে পারে না। তবে এটি অত্যন্ত আশাব্যঞ্জক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

    যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ফুসফুস বিশেষজ্ঞ অ্যান্ড্রু ফিশার বলেছেন, “পৃথিবীজুড়ে যেসব রোগী হৃদপিণ্ড, ফুসফুস, যকৃত ও কিডনির অকার্যকারিতা সমস্যায় ভুগছেন, মাত্র ১০ শতাংশই সফলভাবে প্রত্যঙ্গ প্রতিস্থাপন পায়। জেনোট্রান্সপ্ল্যানটেশন এই রোগীদের নতুন আশার আলো দেখাচ্ছে। এখনও এটি প্রাথমিক পর্যায়ে আছে, তবে ইতিমধ্যেই এর অগ্রগতি লক্ষণীয়।”

    তিনি আরো বলেন, “ফুসফুস একটি অত্যন্ত স্পর্শকাতর প্রত্যঙ্গ। এটি অক্সিজেন সরবরাহ করে এবং একই সঙ্গে রোগজীবাণুর প্রবেশ ও প্রতিরোধের কাজ করে। তাই মানবদেহে অন্য প্রাণীর ফুসফুস স্থাপন করা অত্যন্ত জটিল। এটি জেনোট্রান্সপ্ল্যানটেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

    গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে জেনোট্রান্সপ্ল্যানটেশনের গবেষণা চলছে। প্রাথমিকভাবে ব্রেইন-ডেড রোগীদের দেহে এবং গুরুতর অসুস্থ স্বেচ্ছাসেবীদের উপর পরীক্ষা করা হয়েছে। তবে এর আগে কোনো প্রতিস্থাপন দীর্ঘমেয়াদি সাফল্য লাভ করতে পারেনি।

    এবারের অপারেশন জেনোট্রান্সপ্ল্যানটেশনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে। চিকিৎসকরা আশা করছেন, এই গবেষণা ও বৈজ্ঞানিক অনুসন্ধান আরো বাড়ালে ভবিষ্যতে গুরুতর রোগীদের জন্য নতুন জীবনদানের সম্ভাবনা তৈরি হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কিউআর কোড ও ডিজিটাল ওয়ালেটের প্রসার কীভাবে বদলে দিচ্ছে ছোট ব্যবসার চিত্র?

    আগস্ট 8, 2026
    প্রযুক্তি

    যেসব অ্যাপ থাকলে হ্যাকড হতে পারে ফোন-ব্যাংক অ্যাকাউন্ট

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.