Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘প্রম্পটলক’ সাইবার নিরাপত্তায় নতুন ঝুঁকি
    প্রযুক্তি

    ‘প্রম্পটলক’ সাইবার নিরাপত্তায় নতুন ঝুঁকি

    এফ. আর. ইমরানআগস্ট 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। সম্প্রতি সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ইসেট একটি নতুন হুমকির কথা জানিয়েছে। তাদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ‘প্রম্পটলক’ নামের ম্যালওয়্যার এখন র‍্যানসমওয়্যার হামলায় ব্যবহৃত হচ্ছে।

    ইসেট জানিয়েছে, প্রম্পটলক ব্যবহারকারীর যন্ত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে ওপেনএআইয়ের জিপিটি-ওএসএস:২ওবি মডেল ব্যবহার করে ক্ষতিকর লুয়া স্ক্রিপ্ট তৈরি করে। যেহেতু এই প্রক্রিয়া সম্পূর্ণরূপে ব্যবহারকারীর যন্ত্রে হয়, তাই ওপেনএআই-এর পক্ষে ম্যালওয়্যার শনাক্ত বা সতর্কতা পাঠানো সম্ভব নয়।

    প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, প্রম্পটলকের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি বারবার নিজের রূপ ও কৌশল পরিবর্তন করতে সক্ষম। প্রতিবার নতুন স্ক্রিপ্ট তৈরি করে, যার ফলে প্রচলিত নিরাপত্তাব্যবস্থা সহজে এটি শনাক্ত করতে পারে না। আক্রান্ত যন্ত্র থেকে তথ্য চুরি করা হয় এবং অনেক ক্ষেত্রে ফাইল এনক্রিপ্ট করে হ্যাকারদের দাবি না মানলে তা স্থায়ীভাবে মুছে ফেলা হয়।

    সাম্প্রতিক বছরগুলোতে তথ্যচুরি ও র‍্যানসমওয়্যার হামলার বৃদ্ধি এআই-নির্ভর ম্যালওয়্যারের ওপর নতুন উদ্বেগ তৈরি করেছে। ইসেট ব্যবহারকারীদের আরও সতর্ক থাকার পাশাপাশি সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.