Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অক্টোবরে র‍্যাপিড পাসে অনলাইন রিচার্জ চালু হচ্ছে
    প্রযুক্তি

    অক্টোবরে র‍্যাপিড পাসে অনলাইন রিচার্জ চালু হচ্ছে

    হাসিব উজ জামানঅক্টোবর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    র‍্যাপিড
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর মেট্রোরেলে যাত্রীদের জন্য আসছে আরও আধুনিক সেবা। এখন থেকে ঘরে বসেই রিচার্জ করা যাবে মেট্রোরেল কার্ড। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, র‍্যাপিড পাস এবং এমআরটি পাস—এই দুই ধরনের কার্ডেই অনলাইনে টাকা যোগ করার কাজ চলছে, যার মধ্যে র‍্যাপিড পাসে অনলাইন রিচার্জ চালু হতে পারে চলতি অক্টোবরেই।

    নতুন এ সুবিধা চালু হলে যাত্রীদের আর কাউন্টার বা টিকিট মেশিনে লাইনে দাঁড়াতে হবে না। অনলাইনে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। লেনদেন করা যাবে ব্যাংক কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে।

    ডিটিসিএ সূত্র জানিয়েছে, র‍্যাপিড পাসের ওয়েবসাইটে অনলাইন রিচার্জের প্রস্তুতি প্রায় শেষ। পাশাপাশি, মেট্রোরেলের প্রতিটি স্টেশনে স্থাপন করা হচ্ছে এভিএম (অ্যাড ভ্যালু মেশিন), যাতে অনলাইনে দেওয়া টাকা কার্ডে যোগ করা যাবে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে অক্টোবরের মাঝামাঝি সময়েই র‍্যাপিড পাসের অনলাইন রিচার্জ কার্যক্রম শুরু হবে।

    শুরুতে ১৬টি স্টেশনের প্রতিটিতে চারটি করে এভিএম মেশিন বসানো হবে। ভবিষ্যতে মোবাইল ফোনের এনএফসি (NFC) ফিচারের মাধ্যমে সরাসরি রিচার্জ ও টিকিট কেনার সুযোগ চালু করার পরিকল্পনাও রয়েছে। তখন যাত্রীরা মোবাইল অ্যাপ ব্যবহার করেই ঘরে বসে টিকিট কাটা ও কার্ড রিচার্জ করতে পারবেন।

    অনলাইনে রিচার্জ করতে হলে কার্ডটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে। যাদের কার্ড এখনো রেজিস্টার হয়নি, তারা র‍্যাপিড পাসের ওয়েবসাইটে গিয়ে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর ওয়েবসাইটের ‘রিচার্জ’ অপশন থেকে পেমেন্ট মাধ্যম বেছে নিয়ে টাকা প্রদান করলে তা সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে জমা হবে, এবং মেট্রো স্টেশনের এভিএম মেশিনে কার্ড ট্যাপ করলেই রিচার্জ কার্যকর হবে।

    বর্তমানে প্রায় ১৬ লাখ যাত্রী র‍্যাপিড ও এমআরটি পাস ব্যবহার করছেন। এর মধ্যে প্রায় ৬৫ হাজার কার্ড ইতোমধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, এবং প্রতিদিনই সেই সংখ্যা বাড়ছে।

    এই উদ্যোগ বাস্তবায়িত হলে মেট্রোরেল যাত্রীসেবায় নতুন এক যুগের সূচনা হবে, যা ঢাকায় নগর পরিবহন ব্যবস্থাকে আরও স্মার্ট ও ঝামেলামুক্ত করে তুলবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    স্যাটেলাইট-টু-মোবাইল ট্রায়ালে অনুমোদন চাইলো বাংলালিংক ও স্পেসএক্স

    এপ্রিল 23, 2026
    প্রযুক্তি

    দেশে আসছে পেপ্যাল—কার্ড পাবে ২ লাখ ফ্রিল্যান্সার

    এপ্রিল 22, 2026
    প্রযুক্তি

    শহরে ইন্টারনেট ব্যবহার ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বিবিএস

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.