Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মে 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রেমিট্যান্সে ভর করে বিওপিতে ৩.৬৬ বিলিয়ন ডলার উদ্বৃত্ত
    বাংলাদেশ

    রেমিট্যান্সে ভর করে বিওপিতে ৩.৬৬ বিলিয়ন ডলার উদ্বৃত্ত

    নিউজ ডেস্কমে 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধির কারণে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম নয় মাসে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে (বিওপি) বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। এ সময়ে বিওপিতে ৩ দশমিক ৬৬ বিলিয়ন ডলার উদ্বৃত্ত রেকর্ড হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ২০ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

    অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের এই শক্তিশালী প্রবাহই দেশের বৈদেশিক হিসাবকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে, বিশেষ করে যখন রপ্তানি আয়ে দুর্বল প্রবণতা দেখা যাচ্ছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরে রপ্তানি আয় কিছুটা কমেছে, আবার আমদানি ব্যয় বেড়েছে প্রায় ৪ দশমিক ৬ শতাংশ। তবুও প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি সামগ্রিক ভারসাম্যকে ইতিবাচক রেখেছে।

    বাণিজ্য ঘাটতি এখনো উল্লেখযোগ্য হলেও আগের বছরের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকলে বৈদেশিক মুদ্রাবাজারে চাপ কমে আসবে এবং রিজার্ভ আরও শক্তিশালী হবে।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্সের এই ঊর্ধ্বগতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করছে এবং ডলারের বাজারে আস্থাও বাড়াচ্ছে।

    বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদে রপ্তানি খাতের পুনরুদ্ধার ছাড়া শুধু রেমিট্যান্সের ওপর নির্ভরতা অর্থনীতির জন্য টেকসই সমাধান নয়। তাই রপ্তানি বহুমুখীকরণ ও শিল্পখাতে উৎপাদনশীলতা বাড়ানো জরুরি বলে তারা মত দিয়েছেন। সব মিলিয়ে, রপ্তানিতে দুর্বলতা থাকলেও প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থায় আপাত স্বস্তি এনে দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হামের টিকা নিয়ে রিট: ড. ইউনূস পালাবেন কেন, প্রশ্ন হাইকোর্টের

    মে 19, 2026
    বাংলাদেশ

    বিমানের বিতর্কিত মিজানের পদোন্নতি, সমালোচনায় কয়েক ঘণ্টা পর বাতিল

    মে 19, 2026
    বাংলাদেশ

    হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক

    মে 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.