Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মে 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক
    বাংলাদেশ

    হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক

    নিউজ ডেস্কমে 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, হাম বা সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নিশ্চিত করতে হবে এবং সেখানে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রাখতে হবে।

    স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়, সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগীদের কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।

    নির্দেশনা অনুযায়ী, আইসোলেশন ওয়ার্ডে প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড দিতে হবে। একই সঙ্গে রোগীর সংস্পর্শে দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন স্বাস্থ্য ব্যবস্থাপনা তথ্য সিস্টেমে (এমআইএস) আপলোড করতে বলা হয়েছে, যাতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ সহজ হয়।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণ প্রতিরোধে দ্রুত ও সমন্বিত ব্যবস্থা নেওয়াই এখন প্রধান অগ্রাধিকার। তাই সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

    বিশেষজ্ঞরা বলছেন, জনসমাগমপূর্ণ হাসপাতালে আলাদা ওয়ার্ড ব্যবস্থা সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া হাম প্রতিরোধে এটি কার্যকর উদ্যোগ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হামের টিকা নিয়ে রিট: ড. ইউনূস পালাবেন কেন, প্রশ্ন হাইকোর্টের

    মে 19, 2026
    বাংলাদেশ

    বিমানের বিতর্কিত মিজানের পদোন্নতি, সমালোচনায় কয়েক ঘণ্টা পর বাতিল

    মে 19, 2026
    বাংলাদেশ

    রেমিট্যান্সে ভর করে বিওপিতে ৩.৬৬ বিলিয়ন ডলার উদ্বৃত্ত

    মে 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.