Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক স্বাধীন
    বাংলাদেশ

    বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক স্বাধীন

    নিউজ ডেস্কUpdated:মে 19, 2026মে 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন। সোমবার সন্ধ্যায় তিনি এ নিয়োগ পান।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) গত রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. রবিউল ইসলাম।

    প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা এম আর ইসলাম স্বাধীনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

    আজ সকালে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত পত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা ও দায়িত্ব তিনি পালন করবেন।

    এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত সরকারি গেজেটে বগুড়া সিটি করপোরেশন ঘোষণা করা হয়। এতে বর্তমান বগুড়া পৌরসভা এবং সদর ও শাজাহানপুর উপজেলার সম্প্রসারিত ও পার্শ্ববর্তী কিছু এলাকা যুক্ত করে নতুন সিটি করপোরেশন গঠন করা হয়। মোট ২১টি ওয়ার্ড নিয়ে এর কাঠামো নির্ধারণ করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় এম আর ইসলাম স্বাধীন বলেন, সবার সহযোগিতা নিয়ে বগুড়া সিটি করপোরেশনকে নতুনভাবে সাজাতে চান তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নির্দিষ্ট মামলা না থাকলে বারকাতকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

    জুন 11, 2026
    শিক্ষা

    পাবনা পুলিশ লাইনস স্কুলে ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

    জুন 11, 2026
    বাংলাদেশ

    বিদ্যুৎ খাতে দুর্নীতির মাশুল, ভর্তুকি ৪০ হাজার কোটি টাকা

    জুন 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.