Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বনশ্রীতে শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার, পাবনা থেকে অভিযুক্ত শিহাব গ্রেপ্তার
    বাংলাদেশ

    বনশ্রীতে শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার, পাবনা থেকে অভিযুক্ত শিহাব গ্রেপ্তার

    নিউজ ডেস্কUpdated:মে 22, 2026মে 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এম এস রহমান, পাবনা প্রতিবেদক-

    রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থী মো. আব্দুল্লাহর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় জড়িত অভিযোগে মো. শিহাব (১৮) নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২০ মে) বিকেল ৬টার দিকে পাবনার বেড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    আটক শিহাব বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের খাকছাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। সে বনশ্রী সি ব্লকের তিন নম্বর রোডে আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী।

    বেড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মন্তাজ আলি এ তথ্য নিশ্চিত করে বলেন, রামপুরা থানার এসআই একরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার বিকেলে বেড়া উপজেলায় অভিযানে আসে। অভিযুক্ত শিহাব মাদ্রাসা থেকে পালিয়ে টাঙ্গাইলে ছিল। পরে তার বাবাকে দিয়ে কথা বলিয়ে শিহাবকে বেড়ায় ডেকে আনা হয়। বিকেল ৬টার দিকে বেড়া সিএনবি বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছার পর তাকে গ্রেপ্তার করে রামপুরা থানায় নিয়ে যায়। অভিযানে বেড়া থানা পুলিশ তাদের সহযোগিতা করে।

    এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার এসআই একরামুল হক বলেন, এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ বাদি হয়ে শিহাবকে অভিযুক্ত করে বুধবার থানায় একটি মামলা করেছেন। তার প্রেক্ষিতে শিহাবকে গ্রেপ্তার করা হয়েছে।

    এসআই একরামুল আরো জানান, শিহাবের বিরুদ্ধে ওই মাদ্রাসার আরও কয়েকজন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ রয়েছে। আর শিশু শিক্ষার্থী আব্দুল্লাহকেও সে বলাৎকার করেছে এবং সে কারণে আব্দুল্লাহ অপমানে ক্ষোভে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারের পর শিহাবকে জিজ্ঞাসাবাদ চলছে।

    প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের তিন নম্বর রোডে আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার তৃতীয় তলার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

    এ সময় তার গলায় গামছা প্যাঁচানো ও পায়ুপথে জখমের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। তাকে বলাৎকার করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। মৃত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার অনুপনগর গ্রামেরআবুল কালাম আজাদের ছেলে।

    মাদ্রাসাটির প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, মাদ্রাসাটির শুরু থেকে সর্বপ্রথম শিক্ষার্থী আব্দুল্লাহ। মাদ্রাসাতে থেকেই হেফজ বিভাগে পড়াশোনা করত সে। মঙ্গলবার মাগরিবের পর সে বাথরুমে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও বাথরুম থেকে বের না হওয়ায় তাদের সন্দেহ হলে শিক্ষকরা মিলে বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে সে। সঙ্গে সঙ্গে তারা ট্রিপল লাইনের মাধ্যমে থানায় খবর দেন। পরবর্তীতে থানা থেকে পুলিশ এসে লাশ নামায়।

    আব্দুল্লাহর পায়ুপথে জখমের চিহ্ন রয়েছে। তাকে বলাৎকার করা হয়ে থাকতে পারে, পুলিশের এমন ধারণার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, মাদ্রাসায় তিনিসহ পাঁচজন শিক্ষক, দুইজন স্টাফ এবং সর্বমোট ৫৫ জন শিক্ষার্থী রয়েছে। তবে কেউই তেমন কিছুই বলতে পারেনি। এদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী শিহাব (১৮) নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কিছু কথা জানিয়েছে। যেগুলো সন্দেহজনক। মঙ্গলবার (১৯ মে) বিকেলেই সে ছুটি নিয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মীদের জন্য স্থানীয় নির্বাচন উন্মুক্তঃ ইসি

    জুন 11, 2026
    বাংলাদেশ

    ৭৮৬ কোটি থেকে সাড়ে ৯ লাখ কোটি টাকার বাজেট প্রণয়নের সক্ষমতা অর্জন

    জুন 11, 2026
    বাংলাদেশ

    আগামী পাঁচ দিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

    জুন 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.