Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শ্রমিক অধিকার সূচকে শীর্ষ ১০ ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাদ বাংলাদেশ
    বাংলাদেশ

    শ্রমিক অধিকার সূচকে শীর্ষ ১০ ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাদ বাংলাদেশ

    নিউজ ডেস্কজুন 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টানা নয় বছর পর প্রথমবারের মতো শ্রমিক অধিকার পরিস্থিতির দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ ১০ দেশের তালিকা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলোর বৈশ্বিক জোটের প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক অধিকার সূচকে এই অগ্রগতির তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, শ্রম আইন সংস্কার এবং ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করায় বাংলাদেশের অবস্থার কিছু উন্নতি হয়েছে। বিশেষ করে ২০২৫ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার শ্রমিক সংগঠন গঠনের নিয়ম সহজ করে। আগে কোনো প্রতিষ্ঠানে ইউনিয়ন গঠনের জন্য মোট শ্রমিকের ২০ শতাংশের সমর্থন প্রয়োজন হতো। নতুন নিয়মে প্রতিষ্ঠানভেদে মাত্র ২০ জন শ্রমিকের সমর্থনেই ইউনিয়ন গঠন করা সম্ভব হচ্ছে।

    এ ছাড়া ১২০ দিনের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, গৃহকর্মী ও কৃষিশ্রমিকদের শ্রম অধিকার কাঠামোর আওতায় আনা এবং জাহাজভাঙা শিল্পকে শ্রম আইনের আওতায় অন্তর্ভুক্ত করার মতো পদক্ষেপও ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে।

    তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। প্রশাসনিক জটিলতা, মালিকপক্ষের বাধা এবং শ্রমিক আন্দোলন দমনে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ এখনও বিদ্যমান।

    সূচকে বাংলাদেশের অবস্থান আগের মতোই সর্বনিম্ন পঞ্চম শ্রেণিতে রয়েছে, যার অর্থ শ্রমিক অধিকারের কোনো কার্যকর নিশ্চয়তা নেই। এই শ্রেণিতে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও থাইল্যান্ডসহ ৪১টি দেশ রয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ধর্মঘট ও শ্রমিক আন্দোলন প্রায়ই পুলিশি হস্তক্ষেপের মুখে পড়ে। ২০২৫ সালের এপ্রিল মাসে বকেয়া বেতন ও উৎসব ভাতার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    শ্রম গবেষক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এই অগ্রগতিকে ইতিবাচক বলে মন্তব্য করলেও তিনি বলেন, বাস্তব পরিবর্তন আনতে প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করা জরুরি। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানায় ট্রেড ইউনিয়ন নিবন্ধনের ক্ষেত্রে এখনও নানা জটিলতা রয়েছে।

    বিশ্বের ১৫২টি দেশের শ্রমিক অধিকার পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে তৈরি এই সূচকে দেখা গেছে, বিশ্বজুড়ে শ্রমিক অধিকার পরিস্থিতি ধারাবাহিকভাবে অবনতির দিকে যাচ্ছে। অনেক দেশে শ্রমিক নেতাদের গ্রেপ্তার, আন্দোলন দমন এবং সহিংসতার ঘটনা বেড়েছে।

    প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, শ্রমিক অধিকারের সংকট এখন আর কেবল কিছু দেশের সমস্যা নয়; এটি বিশ্বব্যাপী গণতন্ত্র ও কর্মপরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আদালতে অভিযোগ বক্স, দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে নতুন উদ্যোগ

    জুন 10, 2026
    বাংলাদেশ

    হামের ভয়াবহ থাবা, ৮ শিশুসহ মোট মৃতের সংখ্যা ছুঁল ৬৩৯

    জুন 10, 2026
    বাংলাদেশ

    স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ—কোন পথে দুদক?

    জুন 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.