Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাবনায় গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সংলাপ; মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ
    বাংলাদেশ

    পাবনায় গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সংলাপ; মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

    নিউজ ডেস্কজুন 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অ্যাডভোকেট সাইদুর রহমান। বুধবার বিকেলে পাবনা শহরে অনুষ্ঠিত সংলাপের একটি মুহূর্ত।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এম এস রহমান, পাবনা প্রতিনিধি—

    গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে পাবনায় ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার লঙ্ঘন, নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে সংলাপে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

    বুধবার (১০ জুন) বিকেল ৩টায় পাবনা শহরের প্রধান সড়কে অবস্থিত আখতারুজ্জামান টাওয়ারের পঞ্চম তলায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় এবং বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

    প্রবীণ সাংবাদিক ও ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের (ডিএইচআরডিএন) আহ্বায়ক আব্দুল মতীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অ্যাডভোকেট সাইদুর রহমান।

    স্বাগত বক্তব্য দেন বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব শেষে সংলাপের ধারণাপত্র উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, এমপাওয়ারমেন্ট প্রজেক্টের কো-অর্ডিনেটর নাজনীন শবনম, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সাংবাদিক উৎপল মির্জা এবং সৈকত আফরোজ আসাদ।

    মুক্ত আলোচনায় অংশ নেন ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আহমেদ হুমায়ুন কবির তপু, দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহীদুর রহমান শহীদ এবং দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনমসহ অন্যান্য সাংবাদিক।

    বক্তারা বলেন, একটি কার্যকর ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণতন্ত্রকে সঠিক পথে পরিচালিত করতে রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা, জবাবদিহিতা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। তারা আরও বলেন, মানবাধিকার রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তবে বিভিন্ন রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক চাপের কারণে অনেক সময় সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়ে পড়ে।

    বক্তারা গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকার ও গণমাধ্যমের মালিকপক্ষের সমন্বয়ের মাধ্যমে সাংবাদিকদের ন্যায্য বেতন এবং কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে তারা আরও স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

    এ সময় উপস্থিত সাংবাদিকরা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক গঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং এর সফল বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

    সংলাপে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম এবং টেলিভিশনের মোট ২৭ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ২০৩৪ সালের লক্ষ্য: দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ

    জুন 11, 2026
    বাংলাদেশ

    নির্দিষ্ট মামলা না থাকলে বারকাতকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

    জুন 11, 2026
    বাংলাদেশ

    ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল

    জুন 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.