Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিটিআইয়ের নতুন সিইও এম. মাহবুবুর রহমান
    বাংলাদেশ

    বিটিআইয়ের নতুন সিইও এম. মাহবুবুর রহমান

    নিউজ ডেস্কজুন 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অন্যতম শীর্ষ আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এম. মাহবুবুর রহমানকে নিয়োগ দিয়েছে।

    আবাসন খাতে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘ কর্মজীবনে তিনি অ্যাসেট ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড এবং সানমার প্রোপার্টিজ লিমিটেডে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। এসব প্রতিষ্ঠানে তিনি ব্যবসা উন্নয়ন, বিক্রয় ব্যবস্থাপনা, প্রকল্পের বাণিজ্যিক কার্যক্রম, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    বিটিআইয়ে যোগদানের আগে তিনি রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ সমন্বিত টাউনশিপ প্রকল্পটি ব্যবসায়িক সাফল্য, গ্রাহক সম্পৃক্ততা, পরিচালন দক্ষতা এবং ব্র্যান্ড অবস্থান আরও শক্তিশালী করে। এর ফলে রূপায়ণ সিটি দেশের অন্যতম পরিচিত টাউনশিপ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পায়।

    কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক রূপান্তর, বিক্রয় ও বিপণন, প্রকল্প বাস্তবায়ন, গ্রাহকসেবা এবং দক্ষ জনবল গঠনে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। আবাসিক, বাণিজ্যিক এবং টাউনশিপ প্রকল্পে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি কার্যকর দল গঠন এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করতেও ভূমিকা রেখেছেন।

    নতুন দায়িত্ব নিয়ে এম. মাহবুবুর রহমান বলেন, “চার দশকেরও বেশি সময় ধরে গুণগত মান, সততা, উদ্ভাবন এবং সময়মতো প্রকল্প হস্তান্তরের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনকারী প্রতিষ্ঠান বিটিআইয়ে যোগ দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। পরিচালনা পর্ষদ, সহকর্মী, গ্রাহক ও অংশীজনদের সঙ্গে একসঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের নেতৃত্ব আরও শক্তিশালী করতে এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে অবদান রাখতে চাই।”

    ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত বিটিআই দেশের আবাসন খাতের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। গ্রাহককেন্দ্রিক সেবা, মানসম্মত নির্মাণ, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং সময়মতো প্রকল্প হস্তান্তরের ধারাবাহিকতার জন্য প্রতিষ্ঠানটি সুপরিচিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ছাড়াল, মৃত্যু ১০

    জুন 22, 2026
    বাংলাদেশ

    প্রস্তাবিত বাজেট অবাস্তব ও গরিব মারার বাজেট: ব্যারিস্টার মাহবুব আলম

    জুন 22, 2026
    বাংলাদেশ

    বাজেটে শ্রমিক উপেক্ষিত, মন্ত্রিত্ব পেলে কেন শ্রমিকের কথা মুখ দিয়ে আসে না?

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.