Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী
    বাংলাদেশ

    আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

    নিউজ ডেস্কজুন 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আইনের শাসন, ন্যায়বিচার এবং একটি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। তাঁর মতে, সংবিধানে স্বীকৃত নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীরা সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

    আজ শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কোনো রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে আইনের শাসন দুর্বল হয়ে পড়ে এবং সামাজিক চুক্তির ভিত্তিও ক্ষতিগ্রস্ত হয়। সংবিধানে নিশ্চিত করা সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিকদের মৌলিক অধিকার বাস্তবায়নে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ এবং আইনজীবী সমাজের দীর্ঘ ও গৌরবময় ইতিহাস রয়েছে। স্বাধীনতার পর বিভিন্ন সংকটময় সময়ে বহু বিচারপতি ও আইনজীবী ব্যক্তিগত এবং পেশাগত ঝুঁকি নিয়েও ন্যায়বিচার ও আইনের শাসন সমুন্নত রাখতে সাহসী ভূমিকা পালন করেছেন। সিলেটের আইনজীবী ও বিচারকরাও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে অবদান রেখে চলেছেন। অতীতের বিভাজন ভুলে দেশের উন্নয়ন এবং বিচারব্যবস্থার অগ্রযাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

    খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য নতুন ভবন নির্মাণের পাশাপাশি আইনজীবীদের দক্ষতা বাড়াতে আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণব্যবস্থা চালু করা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা, আইনবিষয়ক গবেষণা, মামলার বিশ্লেষণ এবং আদালতে কার্যকর উপস্থাপনার মতো বিষয়ে ধারাবাহিক প্রশিক্ষণ আইনজীবীদের পেশাগত সক্ষমতা আরও বাড়াবে। তাঁর মতে, এমন উদ্যোগ ভবিষ্যতে দক্ষ আইনজীবী ও বিচারক তৈরিতেও সহায়ক হবে।

    তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণার সময় অনলাইন জুয়া প্রতিরোধকে অন্যতম অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নে কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন আইন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। সংসদীয় প্রক্রিয়া শেষে আইনটি দ্রুত পাস হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগের কথাও উল্লেখ করেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে সরকার, বিচার বিভাগ, আইনজীবী এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় তিনি আইনজীবীদের পেশাগত উৎকর্ষ, ঐক্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

    সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবের।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম. আলী আহমদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসাম ইমাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘৭১ সালে কোথায় ছিলেন?’ বিরোধী দলকে জয়নুল আবদিনের প্রশ্ন

    জুন 27, 2026
    বাংলাদেশ

    সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিল উত্থাপন

    জুন 27, 2026
    বাংলাদেশ

    শ্রমিকবান্ধব বাজেটের দাবিতে ১৫ দফা প্রস্তাব বিলসের

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.