Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন খসড়া আইন পাস হলে মানবাধিকার কমিশনের স্বাধীনতা সংকুচিত হবে: টিআইবি
    বাংলাদেশ

    নতুন খসড়া আইন পাস হলে মানবাধিকার কমিশনের স্বাধীনতা সংকুচিত হবে: টিআইবি

    নিউজ ডেস্কজুলাই 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীতে প্রস্তাবিত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, খসড়া আইনটি পাস হলে কমিশনের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা সীমিত হয়ে যেতে পারে।

    আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক পরামর্শ সভায় এ উদ্বেগ তুলে ধরা হয়। সভার আয়োজন করে মানবাধিকার ফোরাম বাংলাদেশ ও টিআইবি। সেখানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বক্তব্য দেন।

    তিনি বলেন, খসড়া আইনে এমন কিছু বিধান রয়েছে, যা কার্যকর হলে কমিশনের স্বাধীনভাবে তদন্ত পরিচালনা ও দায়িত্ব পালনের সক্ষমতা কমে যেতে পারে। বিশেষ করে গুম সংক্রান্ত অভিযোগ তদন্তে অন্তর্বর্তী সরকারের জারি করা পূর্ববর্তী অধ্যাদেশে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, নতুন খসড়ায় তা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

    ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, খসড়ার ১৩ নম্বর ধারায় আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও নজরদারি সংস্থার সম্ভাব্য গোপন আটককেন্দ্র বা ‘আয়না ঘর’-এর মতো স্থাপনা পরিদর্শনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ নেই। এতে গোপন বা অবৈধ আটক সংক্রান্ত অভিযোগ তদন্তে কমিশনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

    এ ছাড়া খসড়ার ২০ নম্বর ধারায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে কমিশনের ক্ষমতা সীমিত করার বিষয়েও আপত্তি জানায় টিআইবি।

    সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, বর্তমান খসড়া অনুযায়ী আইনটি পাস হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন গঠন করা সম্ভব হবে না।

    তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রণীত শতাধিক অধ্যাদেশের মধ্যে মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশটি সংসদে পাস হয়নি। পরে নতুন করে আইনটির খসড়া তৈরি করা হয়েছে। তবে টিআইবির পর্যবেক্ষণে দেখা গেছে, আগের প্রস্তাবিত অনেক ক্ষমতাই নতুন খসড়ায় সীমিত করা হয়েছে।

    টিআইবি আরও সুপারিশ করেছে, সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের পূর্বানুমতির বিধান পুনর্বহাল না করা উচিত। পাশাপাশি কমিশনের বাজেট ব্যবস্থাপনা, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সরকারি নিয়ন্ত্রণমূলক ধারাগুলো সংশোধনের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া মানবাধিকার কমিশনের কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তারের সুপারিশও করেছে সংস্থাটি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হামে আরও ৫ শিশুর মৃত্যুসহ মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে

    জুলাই 2, 2026
    বাংলাদেশ

    এইচএসসির প্রথম দিনেই অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী

    জুলাই 2, 2026
    বাংলাদেশ

    ট্যানারি স্থানান্তরে হাজারীবাগে দূষণ কমলেও সাভারে বাড়ছে: আইএমইডি

    জুলাই 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.