Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৭ লাখের কথা বলে ২ লাখ, গাছ লাগানোর হিসাবেও স্বচ্ছতা চান প্রধানমন্ত্রী
    বাংলাদেশ

    ৭ লাখের কথা বলে ২ লাখ, গাছ লাগানোর হিসাবেও স্বচ্ছতা চান প্রধানমন্ত্রী

    নিউজ ডেস্কজুলাই 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি জোর দিয়ে বলেছেন, শুধু গাছ লাগানোর ঘোষণা নয়, বাস্তবায়নেও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

    বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, ডুলাহাজারা থেকে কক্সবাজার রেললাইন নির্মাণের সময় কয়েক লাখ গাছ কাটা হয়েছিল। সে সময় সরকারিভাবে ৭ লাখ গাছ রোপণের দাবি করা হলেও পরে খোঁজ নিয়ে দেখা যায়, বাস্তবে সর্বোচ্চ দুই লাখের মতো গাছ লাগানো হয়েছে। তিনি এ ঘটনাকে ‘সত্যিই দুঃখজনক’ বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অসঙ্গতি এড়াতে কার্যকর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি বলেন, যে কোনো স্থানে ইচ্ছেমতো গাছ লাগালেই হবে না। এলাকার মাটি, পরিবেশ ও আবহাওয়ার উপযোগী প্রজাতির গাছ নির্বাচন করেই বৃক্ষরোপণ করতে হবে, যাতে তা দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।

    প্রধানমন্ত্রী বলেন, সবুজায়ন কেবল পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবনেরও পূর্বশর্ত। তিনি প্রত্যেক নবজাতকের জন্ম উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, একটি শিশুর পাশাপাশি একটি গাছও বেড়ে উঠুক—এভাবেই সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করা সম্ভব।

    জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বাস্তবতায় পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ, নদীভাঙন ও লবণাক্ততা দেশের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি ও জনজীবনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই পরিবেশ সংরক্ষণকে সরকার জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছে।

    প্রধানমন্ত্রী আরও বলেন, রাজধানীসহ সারা দেশে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার বিকল্প নেই। প্লাস্টিক বর্জ্য কমানো, জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং ‘রিডিউস, রিইউজ, রিসাইকেল’—এই তিন নীতি বাস্তবায়নে সরকার কাজ করছে।

    তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। সবাইকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের এবং পরিবারের সুস্থতার জন্য পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ডেঙ্গুতে আরও ২ মৃত্যুসহ মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে

    জুলাই 9, 2026
    বাংলাদেশ

    ১১ কোটি নাগরিকের তথ্য ফাঁসের অভিযোগ, তদন্তে নেমেছে দুদক

    জুলাই 9, 2026
    বাংলাদেশ

    নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে: বাণিজ্যমন্ত্রী

    জুলাই 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    দুর্বল মানিপাচার প্রতিরোধে ঝুঁকিতে বাণিজ্য ও ব্যাংকিং

    ব্যাংক জুলাই 9, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.