Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান
    বাংলাদেশ

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

    নিউজ ডেস্কজুলাই 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি নতুন প্রধানমন্ত্রীর সফল নেতৃত্ব কামনার পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

    শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে তিনি অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, লেবার পার্টির বিজয় এবং বার্নহ্যামের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের জনগণের আস্থা ও সমর্থনেরই প্রতিফলন।

    তারেক রহমান আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, গণতন্ত্র, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংকট মোকাবিলায়ও দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি বিশ্বাস করেন।

    চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথাও তুলে ধরা হয়। তিনি বলেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের আদর্শ এবং দুই দেশের জনগণের ঘনিষ্ঠ যোগাযোগ এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

    তিনি আরও উল্লেখ করেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ধারাবাহিকভাবে বিস্তৃত হচ্ছে। এসব খাতে পারস্পরিক অংশীদারত্ব ভবিষ্যতে আরও গভীর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তার মতে, প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধ হিসেবে কাজ করছেন এবং উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

    শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অ্যান্ডি বার্নহ্যামকে আমন্ত্রণ জানান।

    বার্তার শেষাংশে তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দায়িত্ব পালনে সাফল্য এবং দেশটির জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

    উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) অ্যান্ডি বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জুলাইযোদ্ধা তালিকায় অনিয়ম: ১৩ ‘শহিদ’সহ ২২১ জনের গেজেট বাতিল

    জুলাই 21, 2026
    বাংলাদেশ

    সিস্টেম লসের আড়ালে প্রতিদিন উধাও ২০ কোটি ঘনফুট গ্যাস!

    জুলাই 21, 2026
    বাংলাদেশ

    চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

    জুলাই 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.