Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অভ্যুত্থানের পর প্রথম গুমের অভিযোগ: তদন্ত নিয়ে পুলিশের ভাষ্য
    বাংলাদেশ

    অভ্যুত্থানের পর প্রথম গুমের অভিযোগ: তদন্ত নিয়ে পুলিশের ভাষ্য

    নিউজ ডেস্কজুলাই 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর প্রথম গুমের অভিযোগ হিসেবে আলোচনায় এসেছে বাগেরহাটের মোংলার যুবক মিরাজ শেখের নিখোঁজের ঘটনা। কোস্টগার্ড পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছিল—পরিবারের এমন অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মোংলা থানা।

    নিখোঁজ মিরাজ শেখের বয়স ৩০ বছর। তিনি মোংলার জয়মণি গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, গত ১০ এপ্রিল সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার স্ত্রী মুক্তা খানম কোস্টগার্ডের পন্টুনে গিয়ে দেখেন, মিরাজকে সেখানে আটকে রাখা হয়েছে। পরে তাকে স্পিডবোটে করে হাড়বাড়িয়া ক্যাম্পের দিকে নিয়ে যাওয়া হয় বলে দাবি পরিবারের।

    পরিবারের ভাষ্য, প্রথমে মিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানানো হলেও পরদিন সেখানে গিয়ে বিষয়টি অস্বীকার করেন দায়িত্বে থাকা নতুন সদস্যরা। মিরাজের বোনের অভিযোগ, তার মোটরসাইকেলও কোস্টগার্ড সদস্যরা নিয়ে গিয়েছিলেন।

    তবে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানিয়েছেন, নিখোঁজের ঘটনায় এখন পর্যন্ত কোস্টগার্ডের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, মিরাজের স্ত্রী গত ২১ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে। মোবাইল ফোনের অবস্থান, চলাচলের তথ্যসহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হলেও এখনো তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

    ওসি জানান, মিরাজের সর্বশেষ মোবাইল লোকেশন তার নিজ বাড়ি জয়মণি গ্রামেই পাওয়া গেছে। এরপর থেকে তার মোবাইল আর সক্রিয় হয়নি। নিখোঁজের বিষয়ে স্ত্রী, স্বজন ও প্রতিবেশীসহ ৩০ থেকে ৩৫ জনের সঙ্গে কথা বলা হয়েছে বলেও জানান তিনি।

    কোস্টগার্ডের পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগের বিষয়ে পুলিশ কর্মকর্তা বলেন, তদন্তে সব সম্ভাবনাই বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) মিরাজ শেখের ঘটনাকে ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশের প্রথম গুমের অভিযোগ হিসেবে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে।

    সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী এক বিবৃতিতে বলেন, আগের সময়ের গুমের সংস্কৃতির প্রভাব এখনো নিরাপত্তা ব্যবস্থায় রয়ে গেছে বলেই এমন অভিযোগ সামনে আসছে।

    তিনি আরও অভিযোগ করেন, গুমবিরোধী আইন প্রণয়নের ক্ষেত্রে মানবাধিকার কমিশনের স্বাধীন তদন্ত ক্ষমতা নিশ্চিত না হলে এবং তদন্তের দায়িত্ব শুধু পুলিশের হাতে থাকলে কার্যকর জবাবদিহি প্রতিষ্ঠা কঠিন হতে পারে। মিরাজ শেখের নিখোঁজের ঘটনায় এখনো কোনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষের বিরুদ্ধে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা এখন কেমন আছেন!

    জুলাই 21, 2026
    বাংলাদেশ

    উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তরুণীর মৃত্যু

    জুলাই 21, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশের কৃষি ও নিরাপদ খাদ্য: বহুমুখী চ্যালেঞ্জ এবং বিজ্ঞানভিত্তিক সমাধানের রূপরেখা

    জুলাই 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.