Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফিরে দেখা সেনাপ্রধানের বার্তা: ‘জনগণের স্বার্থে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে’
    বাংলাদেশ

    ফিরে দেখা সেনাপ্রধানের বার্তা: ‘জনগণের স্বার্থে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে’

    নিউজ ডেস্কআগস্ট 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সেনাপ্রধান। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৪ সালের ৩ আগস্ট। একদিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করে ‘দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’। অন্যদিকে একই দিনে সেনাবাহিনীর পক্ষ থেকে আসে গুরুত্বপূর্ণ একটি বার্তা।

    সেদিন রাজধানীর সেনা সদরদপ্তরের হেলমেট অডিটোরিয়ামে সেনা কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে ও থাকবে।”

    রাজধানীসহ সারা দেশে চলমান বিক্ষোভ, সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে সেনাপ্রধানের এই বক্তব্য ব্যাপক আলোচনার সৃষ্টি করে। সে সময় আন্দোলন ধীরে ধীরে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নিচ্ছিল এবং দেশের বিভিন্ন স্থানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।

    একই দিন সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সংলাপের আহ্বান জানিয়ে বলেন, “গণভবনের দরজা খোলা। আমি আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বসতে চাই এবং তাদের কথা শুনতে চাই। আমি কোনো সংঘাত চাই না।”

    তবে প্রধানমন্ত্রীর ওই আহ্বান প্রত্যাখ্যান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত লাখো মানুষের সমাবেশে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ‘এক দফা’ ঘোষণা করেন।

    তিনি বলেন, “মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। দফাটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ।”

    এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার চালিয়ে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও দাবি করেন, আন্দোলন আর কোটা সংস্কারের দাবির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে।

    ৩ আগস্ট রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। কুমিল্লা, চট্টগ্রাম, গাজীপুর, বগুড়া, সিলেট, কুষ্টিয়া, চাঁদপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া যায়।

    রাজনৈতিক উত্তেজনা ও অনিশ্চয়তায় ভরা সেই দিনে সেনাপ্রধানের বক্তব্য ছিল অন্যতম আলোচিত ঘটনা। জনগণের পাশে থাকার অঙ্গীকারের এই বার্তা দেশের চলমান পরিস্থিতিতে বিশেষ গুরুত্ব পায় এবং পরবর্তী ঘটনাপ্রবাহেও তা আলোচনার কেন্দ্রে থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

    আগস্ট 3, 2026
    বাংলাদেশ

    রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি

    আগস্ট 3, 2026
    বাংলাদেশ

    শিক্ষার্থীদের আপত্তির মুখে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ করল রাবি প্রশাসন

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.