Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিয়োগ বিতর্কে অ্যাটর্নি জেনারেল: অভিযোগ, বাস্তবতা ও জবাবদিহির প্রশ্ন
    আইন আদালত

    নিয়োগ বিতর্কে অ্যাটর্নি জেনারেল: অভিযোগ, বাস্তবতা ও জবাবদিহির প্রশ্ন

    নিউজ ডেস্কUpdated:আগস্ট 4, 2026আগস্ট 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনগত পদে নিয়োগ সব সময়ই জনআগ্রহের বিষয়। কারণ এসব পদে নিয়োজিত ব্যক্তিদের দক্ষতা, নিরপেক্ষতা এবং পেশাগত সততা বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থাকে সরাসরি প্রভাবিত করে। বিশেষভাবে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ গুলা যাদের হাতে ন্যস্ত থাকে ন্যায়বিচারের অঙ্গিকার। সাম্প্রতিক সময়ে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তা কেবল একটি নিয়োগের প্রশ্ন নয়; বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, জবাবদিহি এবং রাজনৈতিক প্রভাব নিয়ে দীর্ঘদিনের আলোচনাকে আবার সামনে নিয়ে এসেছে।

    নিয়োগের তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম, আইনজীবীদের একটি অংশ এবং বিভিন্ন রাজনৈতিক মহলে অসন্তোষ দেখা যায়। কোথাও দলীয় কোরাম বা কোথাও স্বজনপ্রীতির অভিযোগ, কোথাও জেলা বা চেম্বারভিত্তিক প্রভাবের কথা, আবার কোথাও পদবাণিজ্যের মতো গুরুতর অভিযোগও উত্থাপিত হয়েছে। তবে এসব অভিযোগের বড় অংশই এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি কিংবা কোনো স্বাধীন তদন্তে সত্য বলে প্রতিষ্ঠিত হয়নি। একজন ব্যক্তি পদপ্রার্থী হিসেবে বিবেচিত হয়েও যদি নিয়োগ না পান, তার অর্থ এই নয় যে প্রক্রিয়াটি অন্যায্য ছিল।

    এমন পরিস্থিতিতে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে-নিয়োগ নিয়ে বিতর্ক থাকলেই কি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেলকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায়?

    বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল সংবিধানের ৬৪ ধারা অনুযায়ী একটি সাংবিধানিক পদ এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। তাঁর দায়িত্ব হলো সরকারকে আইনগত পরামর্শ দেওয়া, আদালতে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করা এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে আইনি অবস্থান তুলে ধরা।

    বাস্তবে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ একটি প্রশাসনিক ও নীতিগত প্রক্রিয়ার অংশ। বিভিন্ন পর্যায়ে সুপারিশ, যাচাই-বাছাই এবং সরকারি সিদ্ধান্তের মাধ্যমে এ ধরনের নিয়োগ সম্পন্ন হয়। ফলে কোনো বিতর্কিত নিয়োগের সম্পূর্ণ দায় এককভাবে এটর্নি জেনারেলের ওপর বর্তায়-এমন সিদ্ধান্তে পৌঁছাতে হলে সুস্পষ্ট তথ্য ও প্রমাণ প্রয়োজন।

    অ্যাটর্নি জেনারেলের দপ্তরে নিয়োগ কোনো একক ব্যক্তির খেয়ালখুশির বিষয় নয়। এটি একটি বহুস্তরীয়, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, যেখানে সুপারিশ, যাচাই-বাছাই এবং সরকারি সিদ্ধান্ত—প্রতিটি ধাপই আলাদা আলাদা কর্তৃপক্ষের হাত দিয়ে যায়। এই বাস্তবতা উপেক্ষা করে সমস্ত দায় অ্যাটর্নি জেনারেলের ওপর চাপিয়ে দেওয়াটা প্রক্রিয়াগত জটিলতাকে অতি-সরলীকরণ করার শামিল।

    অভিযোগ বনাম প্রমাণ

    বর্তমান বিতর্কে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো দুর্নীতি, পদবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ। কিন্তু অভিযোগ আর প্রমাণ এক বিষয় নয়।

    গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে। তবে আইনের শাসনের মূলনীতি হলো-প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যাবে না। একইভাবে অভিযোগ উপেক্ষা করাও উচিত নয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, যাতে সত্য উদঘাটিত হয় এবং দায়ী ব্যক্তি থাকলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়।

    এ পর্যন্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের বিরুদ্ধে নিয়োগসংক্রান্ত কোনো দুর্নীতির অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি কিংবা কোনো রাষ্ট্রীয় তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রকাশ করেনি। ফলে কেবল জনশ্রুতি বা সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যের ভিত্তিতে তাঁকে দায়ী করা আইনের শাসনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    সংবিধান প্রত্যেক নাগরিককে, প্রতিটি পেশাজীবীকে প্রতিবাদ করার অধিকার দিয়েছে—এবং সেই অধিকার নিঃসন্দেহে সংরক্ষিত থাকা উচিত। কিন্তু অধিকার প্রয়োগের সঙ্গে দায়িত্বশীলতাও জড়িত। প্রতিবাদ যদি সুনির্দিষ্ট তথ্য, নথি বা যুক্তির ভিত্তিতে হয়, তাহলে তা গণতান্ত্রিক জবাবদিহির অংশ। কিন্তু ব্যক্তিগত হতাশা থেকে সাধারণীকৃত অভিযোগ ছড়ানো—যেমন “দলীয় কোরাম” বা “পদবাণিজ্য”—নির্দিষ্ট প্রমাণ ছাড়া তোলা হলে তা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিবাদকারীদের নিজেদের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে।

    তাই প্রকৃত প্রশ্ন হওয়া উচিত: অভিযোগগুলোর পেছনে কি কোনো যাচাইযোগ্য প্রমাণ আছে? যদি থাকে, তবে তা স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আসুক। আর যদি না থাকে, তাহলে ভিত্তিহীন অভিযোগে একটি সাংবিধানিক পদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করাটা কারও জন্যই কল্যাণকর নয়।

    • মিজান মাজনুন; সাংবাদিক ও আইনজীবী।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগস্ট 23, 2026
    বাংলাদেশ

    ঢাবির ৫৮ শিক্ষকের তালিকা ঘিরে প্রশ্ন, অভিযোগের ভিত্তি নিয়ে বিতর্ক

    আগস্ট 23, 2026
    মতামত

    মক্কা চুক্তি: মুসলিম ন্যাটোর উত্থান নাকি বাগদাদ চুক্তির পুনরাবৃত্তি?

    আগস্ট 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.