রাষ্ট্রপতি পদের জন্য দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল ও সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

