Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পঁচাত্তরের সেই কালরাত্রি, আজ শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী
    বাংলাদেশ

    পঁচাত্তরের সেই কালরাত্রি, আজ শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী

    নিউজ ডেস্কআগস্ট 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ ১৫ আগস্ট, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল সদস্যের হাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ প্রাণ হারান তিনি। সেই নৃশংস ঘটনায় রেহাই পাননি ছয় বছরের শিশু কিংবা অন্তঃসত্ত্বা নারীও।

    ঘটনার রাতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবনে হামলা চালানো হয়। এতে শেখ মুজিবুর রহমান ছাড়াও প্রাণ হারান তাঁর স্ত্রী, তিন ছেলে এবং দুই পুত্রবধূ। একই সঙ্গে নিহত হন তাঁর ছোট ভাইও। সেই রাতেই আরও প্রাণ যায় তাঁর নিকটাত্মীয়দের—বোনের পরিবারের একাধিক সদস্য, ভাগ্নে ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীসহ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়। এ ছাড়া নিরাপত্তা দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা ও একজন সামরিক কর্মকর্তাকেও গুলি করে হত্যা করা হয়।

    সেই সময় দেশের বাইরে অবস্থানের কারণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা। তাঁকে দাফন করা হয় জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়, আর পরিবারের অন্য সদস্যদের সমাহিত করা হয় রাজধানীর একটি কবরস্থানে।

    ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। ব্রিটিশ শাসনের অবসানের পর ছাত্র সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় হন তিনি। এরপর ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন এবং ছয় দফা কর্মসূচি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৬৮ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা এক মামলার প্রধান আসামি হওয়ার মধ্য দিয়ে তিনি জাতীয় পর্যায়ে সর্বজনস্বীকৃত নেতৃত্বে উঠে আসেন।

    পরের বছর গণআন্দোলনের মুখে কারামুক্ত হলে তাঁকে জাতির পক্ষ থেকে বিশেষ সম্মানসূচক উপাধিতে ভূষিত করা হয়। ১৯৭১ সালের মার্চে ঢাকায় এক জনসভায় স্বাধীনতার আহ্বান জানান তিনি, যার ধারাবাহিকতায় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় সপরিবারে নিহত হন তিনি।

    দীর্ঘদিন ধরে ১৫ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালন করা হতো, এই দিনে সরকারি ছুটিও ঘোষণা করা হতো। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি স্মরণ করত। তবে ২০২৪ সালের জুলাই মাসে দেশব্যাপী গণআন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। পরিবর্তিত এই পরিস্থিতিতে গত বছর থেকে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

    আগস্ট 15, 2026
    প্রযুক্তি

    ৭০০ মেগাহার্টজে টেলিটকের প্রবেশ, কমবে কি নেটওয়ার্ক দুর্বলতা

    আগস্ট 15, 2026
    বাংলাদেশ

    লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা দিয়ে তোপের মুখে বিদ্যুৎ কর্মকর্তা

    আগস্ট 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.