Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চূড়ান্ত পর্যায়ে পে-স্কেল, যে কোনো মুহূর্তে আসবে ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
    বাংলাদেশ

    চূড়ান্ত পর্যায়ে পে-স্কেল, যে কোনো মুহূর্তে আসবে ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    নিউজ ডেস্কআগস্ট 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অনেকদিন ধরেই নতুন পে-স্কেলের দাবি জানিয়ে আসছেন সরকারি চাকরিজীবীরা / প্রতীকী ছবি/ সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    নতুন পে-স্কেল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মি. সাত্তার বলেন, পে-স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নের বিষয়ে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তাঁর ভাষায়, বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে এবং যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।

    বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তবে কোন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কতটা বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

    স্বাধীনতার পর গত ৫৫ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য বাংলাদেশে মোট আটবার পে-স্কেল ঘোষণা করা হয়েছে। এর সর্বশেষটি ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে।

    বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে নানা আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাত বছর ধরে বন্ধ পাঠাগার, তালাবদ্ধ লক্ষাধিক বই

    সেপ্টেম্বর 10, 2026
    অর্থনীতি

    ‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন’- বার সমিতির সভাপতি

    সেপ্টেম্বর 10, 2026
    অর্থনীতি

    ৩ হাজার একর কৃষি জমি, ১০ হাজার কোটি টাকা ঋণ; কী চাইছে ভারত, কী শর্ত দিচ্ছে ঢাকা

    সেপ্টেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    বিচারপতি কৃষ্ণা দেবনাথ: বিচার বিভাগে এক ঐতিহাসিক অধ্যায়

    আইন আদালত সেপ্টেম্বর 10, 2026

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.