Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
    বাংলাদেশ

    জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 2, 2026সেপ্টেম্বর 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক বৃদ্ধা।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় উপজেলার দুটি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলা সদরের পুরোনো রেললাইন এলাকায় নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগের ত্রুটি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ১৪ বছর বয়সী কিশোর রাজু। বিদ্যুতের তারে আটকে থাকা ছেলেকে বাঁচাতে গিয়ে তার মা লাকি আক্তার (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাদের উদ্ধারে এগিয়ে এসে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজুর দাদি বুলি বেগম।

    পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাজু ও তার মা লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বুলি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহত রাজু ওই এলাকার আবদুর রশিদের ছেলে।

    দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

    এদিকে একই দিন মেলান্দহ উপজেলার মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জুনায়েদ হাসান তাইব (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরতির সময় বই শ্রেণিকক্ষে রেখে বাইরে খেলতে যায় তাইব। বিরতি শেষে বই নিতে শ্রেণিকক্ষে ফেরার সময় ভবনের ছাদের কাছ দিয়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    লোকসানে ডুবে ইন্টারকন্টিনেন্টাল, ৮৮৪ কোটি টাকার ঋণ শোধ করবে সরকার

    সেপ্টেম্বর 30, 2026
    অপরাধ

    ঢাকায় ভাঙচুর-দখল-হামলার ঘটনায় গ্রেপ্তার অনেক, প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে

    সেপ্টেম্বর 30, 2026
    বাংলাদেশ

    রাড্ডা সেন্টার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    সেপ্টেম্বর 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.