Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৫ লাখ অনিবন্ধিত ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা সরকারের
    বাংলাদেশ

    ১৫ লাখ অনিবন্ধিত ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা সরকারের

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 29, 2026সেপ্টেম্বর 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীতে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিয়ন্ত্রণের আওতায় আনতে নিবন্ধন ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে এসব যানবাহনের চলাচল নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখা এবং জিপিএস প্রযুক্তির মাধ্যমে নজরদারির ব্যবস্থাও প্রস্তাব করা হয়েছে।

    স্থানীয় সরকার বিভাগের তৈরি ‘ঢাকা শহরে বৈদ্যুতিক চলাচল ও ব্যাটারি পরিবর্তন ব্যবস্থা চালুর পরিকল্পনা’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব তুলে ধরা হয়েছে।

    প্রস্তাব অনুযায়ী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি অঞ্চলে ভাগ করা হবে। প্রতিটি অঞ্চলে নির্দিষ্ট সংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে।

    এক অঞ্চলের জন্য নির্ধারিত রিকশা অন্য অঞ্চলে প্রবেশ করতে পারবে না। প্রাথমিকভাবে দুই সিটি করপোরেশনের অধীন সড়কে মোট ৮ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

    সরকারি নথি অনুযায়ী, বর্তমানে ঢাকায় প্রায় ১৫ লাখ অনিবন্ধিত ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। রাজধানীর বাইরে আরও প্রায় ৪০ লাখ এ ধরনের যান রয়েছে।

    অনিয়ন্ত্রিত চলাচলের কারণে রাজধানীতে যানজট ও দুর্ঘটনা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে পরিকল্পনায়।

    প্রস্তাব অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ হাজার ২৫০ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ হাজার ১৭০ কিলোমিটার ফিডার সড়কে রিকশা চলাচলের ব্যবস্থা করা হবে।

    প্রতিটি সিটি করপোরেশনে ৪ লাখ করে মোট ৮ লাখ রিকশা চলাচলের সুযোগ পাবে। তবে এসব যানবাহন প্রধান সড়কে চলতে পারবে না।

    পরিকল্পনায় বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নতুন ব্যাটারিচালিত রিকশাই নিবন্ধনের সুযোগ পাবে। পুরোনো রিকশা ধাপে ধাপে সরিয়ে নতুন যান চালুর জন্য বিনিময় ব্যবস্থার প্রস্তাবও রয়েছে।

    এই ব্যবস্থায় পুরোনো রিকশার মূল্য নতুন রিকশার দামের সঙ্গে সমন্বয় করা হবে। বাকি অর্থ মালিক নিজস্ব অর্থায়নে অথবা ক্ষুদ্রঋণের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

    প্রস্তাব অনুযায়ী, দেশে তৈরি দুই আসনের একটি ব্যাটারিচালিত রিকশার দাম হতে পারে ১ লাখ ৮০ হাজার টাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা।

    পুরোনো রিকশার মূল্য সমন্বয়ের পর নতুন রিকশা কিনতে মালিকদের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।

    এ ছাড়া পরিকল্পনায় চালকদের লাইসেন্স, উৎপাদন নিয়ন্ত্রণ, চার্জিং ব্যবস্থা এবং ব্যাটারি ব্যবস্থাপনার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, ব্যাটারিচালিত রিকশাকে পুরোপুরি বন্ধ না করে পরিকল্পিত ব্যবস্থাপনার আওতায় আনলে একদিকে যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, অন্যদিকে এই খাতের সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক মানুষের জীবিকাও সুরক্ষিত রাখা যাবে। তবে নিবন্ধন, অঞ্চলভিত্তিক চলাচল এবং নজরদারি ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করাই হবে বড় চ্যালেঞ্জ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ২৮ হাজার টাকার শাড়ি মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিনের মেয়াদ বৃদ্ধি

    সেপ্টেম্বর 29, 2026
    বাংলাদেশ

    আগাম গোয়েন্দা তথ্য থাকার পরও দ্বিধাদ্বন্দ্বের কারণে সহিংসতা ঠেকাতে হিমশিম পুলিশ

    সেপ্টেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে দুই মাসে ১৪৬১ অভিযোগ, নিষ্পত্তি ১০২০

    সেপ্টেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.