Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, অক্টো. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পার্কিংয়ে অনিয়মে ইবনে সিনাকে ৪০ লাখ টাকা জরিমানা
    বাংলাদেশ

    পার্কিংয়ে অনিয়মে ইবনে সিনাকে ৪০ লাখ টাকা জরিমানা

    নিউজ ডেস্কঅক্টোবর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চট্টগ্রামে ইবনে সিনাকে ৪০ লাখ টাকা জরিমানা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বারবার সতর্ক করার পরও পার্কিং ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন না আনায় চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ এলাকার ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ ও ভবনমালিককে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ এবং ভবনমালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে হাসপাতালসংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে আরও দুই লাখ টাকা।

    বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চউকের অথরাইজড অফিসার-১ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। চউক সূত্র জানায়, পার্কিং ব্যবস্থার অব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন না করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    চউক সূত্রে জানা গেছে, নগরের মেহেদীবাগ থেকে প্রবর্তক হয়ে মির্জাপোল পর্যন্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকেন্দ্রিক যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে পার্কিং ব্যবস্থার উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়।

    গত ৬ আগস্ট ইবনে সিনা হাসপাতাল পরিদর্শন করে পার্কিং ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দিয়েছিলেন চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। পরে গত ১০ সেপ্টেম্বর হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসহ ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করে চউক। সভায় যানজট কমানো ও পার্কিং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

    কিন্তু দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ইবনে সিনা হাসপাতালের পার্কিং ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসেনি। এ পরিস্থিতিতে গত ১৩ অক্টোবর হাসপাতালটি আবার পরিদর্শন করেন চউক চেয়ারম্যান। তখনও অবস্থার উন্নতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এর পরদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতাল কর্তৃপক্ষ, ভবনমালিক ও পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়।

    চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন ঢাকা পোস্টকে বলেন, আইন সবার জন্য সমান। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগী এবং সাধারণ মানুষ যেন পার্কিং সমস্যার কারণে যানজটে না পড়েন, তা নিশ্চিত করতে হবে। বারবার সতর্ক করার পরও যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় সংশোধন করছে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও বলেন, নগরের যানজট কমাতে পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

    অক্টোবর 15, 2026
    অর্থনীতি

    বিএসআরএমের দুই প্রতিষ্ঠানের রাজস্ব ২৩ হাজার ৯৪৩ কোটি টাকা

    অক্টোবর 14, 2026
    আইন আদালত

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়া যাবে না কেন?

    অক্টোবর 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.