Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘পথশিশুর’ পুনর্বাসনে ৪২৬ কোটি টাকার প্রকল্পে শিশু পাবে মাসে ১ হাজার, কোথায় যাচ্ছে টাকা?
    বাংলাদেশ

    ‘পথশিশুর’ পুনর্বাসনে ৪২৬ কোটি টাকার প্রকল্পে শিশু পাবে মাসে ১ হাজার, কোথায় যাচ্ছে টাকা?

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পথশিশুদের পুনর্বাসনে ৪২৬ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। কিন্তু প্রকল্পের ব্যয়ের খাতগুলো সামনে আসার পর শুরু হয়েছে ব্যাপক প্রশ্ন। যাদের জন্য প্রকল্প, সেই শিশুরা মাসে পাবে মাত্র এক হাজার টাকা। অথচ পরামর্শক ফি, সভা-সেমিনার, উৎসব ও প্রচারে বরাদ্দ রাখা হয়েছে কোটি কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এতে প্রকল্পের মূল উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়েছে।

    প্রকল্পটির কেন্দ্রে রয়েছে এমন শিশুরা, যারা নানা কারণে পরিবার হারিয়ে পথে নেমেছে। উদাহরণ হিসেবে উঠে এসেছে ১৪ বছর বয়সী কিশোর শামীমের গল্প। শৈশবেই মাকে হারিয়েছে সে। বাবা পরে আবার বিয়ে করলেও নতুন সংসারে তার জায়গা হয়নি। পথই হয়ে ওঠে তার ঠিকানা। পরিবারে ফেরার প্রসঙ্গে শামীম জানায়, তার মা তাকে বলেছেন, কাজ না করলে বাড়িতে আসা যাবে না, এলে পা ভেঙে দেওয়া হবে। শামীমের মতো শিশুদের নিজ পরিবার বা আত্মীয়স্বজনের কাছে ফিরিয়ে দিতে চায় সরকার।

    প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, মোট ২৪ হাজার ২০০ শিশুর পুনর্বাসনে অর্থ খরচ করা হবে। এর মধ্যে ছয় হাজার ৬০০ পরিবারবিচ্ছিন্ন শিশুকে পরিবার ও সমাজে ফেরানো হবে। এক হাজার ৯০০ শিশুকে দেওয়া হবে আশ্রয়। চার হাজার ৫০০ শিশুর জন্য থাকবে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা। পাশাপাশি পাঁচ হাজার ৭০০ পথশিশুকে স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা দেওয়া হবে।

    পুরোনো চারটি কর্মসূচির সঙ্গে এবার নতুন করে যুক্ত হচ্ছে সাড়ে পাঁচ হাজার শিশুকে পরিবারে ফেরানোর উদ্যোগ। এর আওতায় কোনো পরিবার পথশিশুকে ঠাঁই দিলে শর্তসাপেক্ষে মাসে এক হাজার টাকা সহায়তা দেওয়া হবে। অর্থাৎ পাঁচ বছরে একটি শিশুর পেছনে সরাসরি সহায়তা দাঁড়াবে ৬০ হাজার টাকা।

    সমালোচনার মূল জায়গা প্রকল্পের ব্যয়ের কাঠামো। প্রস্তাব অনুযায়ী, শুধু কাউন্সেলিং কর্মকর্তাকে পরামর্শ ফি বাবদ মাসে পাঁচ লাখ টাকা দেওয়া হবে। পাঁচ বছরে এই অঙ্ক দাঁড়াবে তিন কোটি টাকা। প্রকল্প পর্যবেক্ষণ বিশেষজ্ঞও পাবেন তিন কোটি টাকার পরামর্শক ফি। অর্থাৎ একজন কর্মকর্তার পরামর্শ ফি একটি শিশুর পাওয়া সহায়তার কয়েক শ গুণ।

    অন্যান্য খাতেও বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। পরামর্শক ফি বাবদ মোট বরাদ্দ সাত কোটি টাকা। উৎসব উদ্যাপনে ১৫ কোটি টাকা। আউটসোর্সিং জনবলে ৬১ কোটি টাকা। সভা-সেমিনারে সাড়ে ছয় কোটি টাকা। ভ্রমণ ব্যয় পাঁচ কোটি ৬৪ লাখ টাকা। প্রকল্পের প্রচার-প্রচারণায় ১০ কোটি টাকা। এ ছাড়া কর্মকর্তাদের মোবাইল ফোনের বিল বাদে অন্যান্য খরচ ধরা হয়েছে এক কোটি সাত লাখ টাকা। এসব খরচের প্রস্তাব নিয়েই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞেরা।

    পথশিশু অধিকার বিশ্লেষক ব্যারিস্টার আল মামুন রাসেল বলেন, একদিকে মোবাইল বিলের জন্য এক কোটি টাকা এবং সেমিনারের জন্য ছয় কোটি টাকা বাজেট করা হয়েছে, অন্যদিকে শিশুদের দেওয়া হবে মাত্র এক হাজার টাকা। তাঁর মতে, এটি এমন এক পরিকল্পনা, যেখানে বাস্তবতার সঙ্গে কল্পনার কোনো মিল নেই। তিনি এই প্রকল্পকে কর্মকর্তাদের নিজেদের উদরপূর্তির প্রকল্প হিসেবে আখ্যা দিয়ে বলেন, এতে জনগণের করের টাকার অপচয় হবে।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মামুন আল রশিদ আরও কড়া মন্তব্য করেছেন। তাঁর ভাষ্য, পালক পরিবারের নামে কোমলমতি শিশুদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। বিভিন্ন খরচের খাত দেখে তাঁর মনে হয়েছে, শুধু একটি প্রকল্প তৈরির জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর আশঙ্কা, এসব প্রকল্পে কাল্পনিক খরচ দেখিয়ে ভাউচার তৈরি করে অর্থ ব্যয় করা হবে। তিনি বলেন, বাংলাদেশে এ ধরনের প্রকল্পে সাধারণত এমনটাই ঘটে থাকে।

    পথশিশুদের সমস্যা সমাধানে রাষ্ট্রীয় উদ্যোগ নিঃসন্দেহে প্রয়োজন। কিন্তু প্রকল্পের বরাদ্দের বড় অংশ যদি প্রশাসনিক ও আনুষ্ঠানিক খাতে চলে যায়, তাহলে শিশুদের কাছে কতটা সুফল পৌঁছাবে, সেই প্রশ্ন থেকেই যায়। মাসে এক হাজার টাকার সহায়তা একটি শিশুর খাবার, পোশাক ও শিক্ষার খরচ মেটাতে কতটা যথেষ্ট, তা নিয়েও সংশয় রয়েছে। বিশেষ করে শামীমের মতো যেসব শিশুকে পরিবার নিজেই গ্রহণ করতে চায় না, তাদের ক্ষেত্রে শুধু অর্থসহায়তা নয়, কার্যকর কাউন্সেলিং ও নিয়মিত তদারকিও জরুরি।

    এক মুঠো ভাতের অনিশ্চয়তায় যে শিশুর প্রতিদিনের সংগ্রাম, তাকে পুঁজি করে যেন জনগণের করের অর্থের অপচয় না হয়, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞেরা। প্রকল্প চূড়ান্ত হওয়ার আগে ব্যয়ের খাতগুলো নতুন করে খতিয়ে দেখা এবং শিশুদের জন্য সরাসরি বরাদ্দ বাড়ানোই এখন সবচেয়ে বড় দাবি হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

    নভেম্বর 19, 2026
    অর্থনীতি

    দেশের দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক আর্থিক সেবার আওতায়

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    ঋণের ফাঁদে নিঃস্ব রাজশাহীর ১০ পরিবার, রাতের আঁধারে বাড়ি ছেড়ে আত্মগোপনে সপরিবারে

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.