চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের একটি পূর্ণাঙ্গ প্লান্ট আনার চেষ্টা ধরা পড়েছে। প্যাকিং ও র্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে আনা এই চালানে পাওয়া গেছে সিগারেট তৈরির সাতটি মেশিন। কাগজে-কলমে চালানের মূল্য দেখানো হয়েছে মাত্র ১৭ হাজার ৬০০ ডলার, অথচ কাস্টমস গোয়েন্দাদের প্রাথমিক হিসাবে এর তুলনামূলক মূল্য ৪ লাখ ৪৩ হাজার ডলার। মূল্য কম দেখিয়ে বিপুল অর্থ বিদেশে পাচারের আশঙ্কা করছেন কর্মকর্তারা।
গতকাল রাতে চট্টগ্রাম বন্দরে চালানটির কায়িক পরীক্ষা শেষে যন্ত্রপাতি জব্দ করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। ঢাকার একটি প্রতিষ্ঠান প্যাকিং ও র্যাপিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে এই চালান খালাসের চেষ্টা করেছিল।
সিআইআইডির তথ্য অনুযায়ী, রাজধানীর মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে পণ্যগুলো আনে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে চালানটিকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে দেখানো হয়। ছয়টি প্যাকেজে আসা এই চালানের জন্য ব্যবহার করা হয় প্যাকিং ও র্যাপিং মেশিনের এইচএস কোড। সাড়ে পাঁচ টন ওজনের চালানটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড।
তবে কায়িক পরীক্ষায় ভিন্ন চিত্র বেরিয়ে আসে। কাস্টমস গোয়েন্দারা চালানে পান সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন। এর মধ্যে আছে সিগারেট মেকার, প্যাকার, ফিডার, গ্লুইং মেশিন, সিগারেট প্যাক র্যাপিং মেশিন, সিগারেট প্যাকিং বক্সার এবং সেলোফেন ওভারর্যাপার। অর্থাৎ চালানটিতে শুধু প্যাকিং সরঞ্জাম ছিল না, ছিল সিগারেট তৈরির মূল মেশিনসহ উৎপাদন থেকে প্যাকেটজাত করা পর্যন্ত প্রয়োজনীয় সব যন্ত্রপাতি।
মূল্যের ব্যবধানও চোখে পড়ার মতো। চালানের ইনভয়েসে দাম দেখানো হয়েছে ১৭ হাজার ৬০০ ডলার। অন্যদিকে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্যের ভিত্তিতে সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে এর দাম ধরা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ডলার। এতে ঘোষিত মূল্য প্রাথমিক তুলনামূলক মূল্যের প্রায় ২৫ ভাগের এক ভাগে দাঁড়ায়। দুই মূল্যের ব্যবধান ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার।
কর্মকর্তাদের আশঙ্কা, পণ্যের মূল্য কম দেখিয়ে আমদানির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচারের চেষ্টা হয়ে থাকতে পারে। তবে মেশিনগুলোর মডেল, বয়স, অবস্থা ও তুলনাযোগ্য আমদানি মূল্য যাচাইয়ের পরই চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে বলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিআইআইডি আরও জানায়, দেশে সিগারেট উৎপাদনে যুক্ত প্রায় ২৯টি প্রতিষ্ঠান বা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমেই এ ধরনের যন্ত্রপাতি আমদানি হওয়া স্বাভাবিক। তাই এ ক্ষেত্রে আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে। একই সঙ্গে সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
অধিদপ্তরের আশঙ্কা আরও গভীর। তাদের মতে, বৈধ উৎপাদনকারীদের সঙ্গে সংশ্লিষ্টতা ছাড়া যদি এসব যন্ত্র আমদানি ও ব্যবহার করা হয়, তাহলে পরিচিত ব্র্যান্ড ও শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে বাজারজাত করার সুযোগ তৈরি হতে পারে। এতে ভোক্তারা প্রতারিত হবেন, বৈধ উৎপাদনকারীরা ক্ষতির মুখে পড়বেন এবং সরকার বিপুল রাজস্ব হারাবে।
এ ঘটনায় একদিকে শুল্ক ফাঁকি ও অর্থ পাচারের ঝুঁকি, অন্যদিকে নকল সিগারেটের বাজার তৈরির আশঙ্কা সামনে এসেছে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রকৃত উদ্দেশ্য এবং চালানের পেছনে কারা আছে, তা তদন্তেই স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।