Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তরুণদের মাদক ও হতাশা থেকে দূরে রাখতে সংস্কৃতিচর্চার আহ্বান
    বাংলাদেশ

    তরুণদের মাদক ও হতাশা থেকে দূরে রাখতে সংস্কৃতিচর্চার আহ্বান

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তাঁর মতে, গান, কবিতা, আবৃত্তি ও নাট্যচর্চা মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই।

    শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কিউট নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    আবদুস সালাম বলেন, মানুষের জীবনের পূর্ণাঙ্গ বিকাশের জন্য বিভিন্ন দিকের সমন্বয় প্রয়োজন। সংস্কৃতিচর্চা ছাড়া কোনো সমাজের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। মানুষের জীবনে এমন অবসর থাকা দরকার, যখন সে গান গাইবে, কবিতা শুনবে কিংবা নাটক দেখবে।

    তরুণদের মধ্যে মাদকাসক্তি ও হতাশা বাড়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণে তরুণদের গান, আবৃত্তি ও নাট্যচর্চার সঙ্গে যুক্ত করতে হবে। নাট্যকর্মীদেরও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া সমাজের দায়িত্ব। এ ক্ষেত্রে সরকার ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা রাখতে হবে।

    সমাজ গঠনে সব শ্রেণি-পেশার মানুষের অবদান

    সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের অবদানের গুরুত্ব তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীরাও সমাজের অপরিহার্য অংশ। তাঁরা ১০ দিন ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ না করলে নগরীর অবস্থা কী হতে পারে, তা সহজেই বোঝা যায়। তাই একটি পরিপূর্ণ সমাজ গড়তে প্রত্যেক মানুষের অবদানকে স্বীকৃতি দিতে হবে। সবার প্রতি সমান অধিকার ও দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে হবে।

    তিনি আরও বলেন, শুধু অর্থ উপার্জন করলেই দায়িত্ব শেষ হয় না। যে সমাজের মধ্যে মানুষ বসবাস করে, সেই সমাজকে সুস্থ রাখার দায়িত্বও সবার রয়েছে। সমাজের মানুষ ভালো না থাকলে ব্যক্তিগত অর্থ ও সম্পদেরও প্রকৃত মূল্য থাকে না। ভালো থাকার অর্থ শুধু নিজের ভালো থাকা নয়, বরং সবাইকে নিয়ে ভালো থাকা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যকার আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হারুন, একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক লাকি এনাম এবং অভিনেতা কাসেমসহ অন্যরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরবরাহ কমায় চাঁদপুরে ইলিশের দাম বেড়েছে, বেচাকেনায় ভাটা

    নভেম্বর 13, 2026
    বাংলাদেশ

    সাত দিনের উৎসব এখন তিন দিনের মেলা, অবহেলায় পড়ে আছে মীর মশাররফের জন্মভিটা

    নভেম্বর 13, 2026
    বাংলাদেশ

    বিআরটি বাতিল করে ছয় লেনের সড়ক, গণপরিবহনের সুযোগ কি হারাল ঢাকা?

    নভেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.