Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের সেবায় একযোগে কাজ করছে সরকার
    বাংলাদেশ

    দেশের সেবায় একযোগে কাজ করছে সরকার

    নাহিদএপ্রিল 15, 2025Updated:এপ্রিল 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সম্প্রতি ঢাকার গুলশান জগার্স সোসাইটি আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, ‘‘আমরা সরকার হিসেবে নয়, পুরো দেশ হিসেবে কাজ করছি। পুলিশ, স্থানীয় সরকার ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে একযোগে কাজ করা হচ্ছে।’’

    তিনি আরও জানান, ঈদের সময় সড়ক ও রেলপথে শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তাদের বলা হয়েছিল, ‘‘এই দেশ আপনার। জনগণের সেবা আমাদের সবার দায়িত্ব।’’ শ্রমিক নেতারা তাদের আহ্বানে সাড়া দিয়েছেন। এর ফলে ঈদের সময়ে সড়ক ও রেলপথে শৃঙ্খলা ছিল।

    ফাওজুল কবির খান বলেন, ‘‘আমরা অন্তর্বর্তীকালীন সরকার হয়েও মানুষের সেবায় মন-মানসিকতায় কাজ করে যাচ্ছি। এবারের রমজানে বিদ্যুৎ সরবরাহ ছিল নিরবচ্ছিন্ন। দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে ছিল।’’ তিনি বলেন, ঈদের সময় রেলযাত্রায় কোনো ভোগান্তি হয়নি। দূরপাল্লার যানবাহন সময়মতো গন্তব্যে পৌঁছেছে। ফলে, সবাই নিরাপদে বাড়ি ফিরে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছে।

    তিনি আরও বলেন, ‘‘যাত্রাপথে নিরাপদ ভ্রমণ ও আইন-শৃঙ্খলার কোনো সমস্যা হয়নি। আমরা বোঝাতে চেয়েছি, ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব। মানুষের দোরগড়ায় সেবা পৌঁছানো যায়।’’ তিনি আশা করেন, পরবর্তী সরকার তার কাজের মূল্যায়ন করবে এবং সেবার গতি অব্যাহত রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    উত্তরায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ ১০

    মার্চ 6, 2026
    বাংলাদেশ

    ঈদের আগেই শুরু হচ্ছে দেশব্যাপী খাল খনন কর্মসূচি

    মার্চ 6, 2026
    শিক্ষা

    পূর্ণ সিলেবাসে প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, ফল জুনে

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.