Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা
    বাংলাদেশ

    গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

    এফ. আর. ইমরানজুলাই 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ড. ইউনূস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী স্মরণ ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাজধানীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন।

    সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ‘জুলাই স্মৃতি উদ্‌যাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে এই কর্মসূচি ১ জুলাই থেকে শুরু হয়ে চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। মাঝেমধ্যে বিরতি রেখে পুরো মাসব্যাপী চলবে নানা অনুষ্ঠান।

    আজ প্রথম দিনে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে- মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় কেন্দ্রে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

    এর পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে শুরু হয়েছে দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান। এই কর্মসূচি চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করার ঘোষণাও দেওয়া হয়েছে, যা প্রতিবছর বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রদান করা হবে।

    উল্লেখ্য, বিগত বছরের ৫ আগস্ট রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ ও অব্যবস্থাপনার বিরুদ্ধে দেশজুড়ে ঘটে যায় জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থান, যা পরে ‘জুলাই অভ্যুত্থান‘ নামে পরিচিতি পায়। এই ঐতিহাসিক ঘটনার স্মরণে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর আয়োজন করা হবে এ ধরনের কর্মসূচি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘মনসুর আলী মেডিকেল কলেজ’- নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’

    এপ্রিল 22, 2026
    বাংলাদেশ

    অর্থনৈতিক সংস্কারবিদ ফরেস্ট কুকসন আর নেই

    এপ্রিল 22, 2026
    বাংলাদেশ

    ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না: অ্যাটর্নি জেনারেল

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.