Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মেট্রোরেলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ
    বাংলাদেশ

    মেট্রোরেলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ

    এফ. আর. ইমরানআগস্ট 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। এ বিষয়ে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার স্বাক্ষরিত একটি চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে।

    চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২১ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ডিএমটিসিএল গঠনের অনুমোদন দেওয়া হয়। তখন সিদ্ধান্ত হয়, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিএমটিসিএল একটি সরকারি কোম্পানি হিসেবে কাজ করবে, আর এর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হবে ডিটিসিএ। পরবর্তীতে ডিটিসিএর অধীনে ম্যাস ট্রানজিট উইংও গঠিত হয়।

    তবে ডিটিসিএ অভিযোগ করেছে, ডিএমটিসিএল এখন আর আগের মতো তাদের কাছে রিপোর্ট দিচ্ছে না, বরং সরাসরি সড়ক পরিবহন বিভাগ ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে। ডিটিসিএ বলছে, এই কর্মকাণ্ড মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপন্থি।

    চিঠিতে আরও বলা হয়, যাত্রী বীমা, এমআরটি লাইনের নকশা অনুমোদন, নিরাপত্তা ব্যবস্থা, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি—এসব বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করছে না ডিএমটিসিএল। এমনকি কিছু চুক্তি বাস্তবায়নে শর্তও লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি।

    ডিটিসিএ দাবি করেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি-৬ প্রকল্পের ডিপিপি প্রস্তুত, জাইকা পরামর্শক নিয়োগ, কোম্পানি নিবন্ধনসহ প্রাথমিক প্রক্রিয়াগুলো তাদের দ্বারাই সম্পন্ন হয়েছিল।

    এ বিষয়ে জানতে সড়ক পরিবহন বিভাগের জ্যেষ্ঠ সচিব এহছানুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। তবে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম বলেন, “যেসব বিষয় নিয়ম অনুযায়ী ডিটিসিএর মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠাতে হয়, আমরা পাঠাই। তবে দৈনন্দিন পরিচালনা ও প্রশাসনিক সিদ্ধান্ত সরাসরি মন্ত্রণালয়কে জানানো হয়। ডিএমটিসিএল গঠনের সময়ই আমাদের সে অনুমোদন দেওয়া হয়েছিল।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    উত্তরায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ ১০

    মার্চ 6, 2026
    বাংলাদেশ

    ঈদের আগেই শুরু হচ্ছে দেশব্যাপী খাল খনন কর্মসূচি

    মার্চ 6, 2026
    শিক্ষা

    পূর্ণ সিলেবাসে প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, ফল জুনে

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.