Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্বাচনে সরকারের নিরপেক্ষতায় আস্থা ৪৮ শতাংশ: আইআইডি–ওয়াইএফপির জরিপ
    বাংলাদেশ

    নির্বাচনে সরকারের নিরপেক্ষতায় আস্থা ৪৮ শতাংশ: আইআইডি–ওয়াইএফপির জরিপ

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিরপেক্ষ বলে মনে করেন ৪৮ শতাংশ মানুষ। তবে ১১.৩ শতাংশের মতে, সরকার নিরপেক্ষ আচরণ করছে না। বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি) এবং তাদের যুব প্ল্যাটফর্ম ইয়ুথ ফর পলিসি (ওয়াইএফপি) পরিচালিত এক প্রাক্–নির্বাচনী জরিপে এ চিত্র উঠে এসেছে।

    আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘কতটা জেনে–বুঝে নির্বাচনের পথে বাংলাদেশ?’ শীর্ষক জনধারণা জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি দেশের আট বিভাগের ৪০টি জেলায় পরিচালিত হয়। চলতি মাসের ৬ ও ৭ তারিখে নেওয়া এই জরিপে অংশ নেন মোট ৯ হাজার ৮৯২ জন।

    অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে করা প্রশ্নে ৩৩ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা বলেন, সরকার নিরপেক্ষ কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। এ ক্ষেত্রে নারী উত্তরদাতাদের মধ্যে অনিশ্চয়তার হার তুলনামূলকভাবে বেশি। এ ছাড়া ৭ শতাংশ উত্তরদাতা এ প্রশ্নে কোনো মতামত দিতে রাজি হননি।

    জরিপে ভোটের দিনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন করা হয়। ফলাফলে দেখা যায়, উদ্বেগ থাকা সত্ত্বেও ৮৬ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, তাঁরা ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারবেন। একই সঙ্গে ৮২ দশমিক ৫ শতাংশের ধারণা, তাঁদের এলাকায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরাও ভয়ভীতি ছাড়া ভোট দিতে সক্ষম হবেন।

    তবে সামগ্রিকভাবে ভোটের দিনের পরিবেশ নিয়ে দুশ্চিন্তার চিত্রও স্পষ্ট। জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, নির্বাচনের দিন কোনো ধরনের সমস্যা বা নিরাপত্তাহীনতা সৃষ্টি হলে তা মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারে।

    জুলাই সনদ ও গণভোট সম্পর্কিত প্রশ্নেও জনসচেতনতার ঘাটতির চিত্র উঠে এসেছে। জাতীয়ভাবে মাত্র ৩৭ দশমিক ২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা জুলাই সনদের বিষয়বস্তু সম্পর্কে জানেন। বয়সভেদে এই জানাশোনায় স্পষ্ট পার্থক্য রয়েছে। ৩৫ বছরের বেশি বয়সীদের মধ্যে এ হার ২৩ দশমিক ২ শতাংশ হলেও ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৭ শতাংশে। গ্রামাঞ্চলে এ হার ৩২ দশমিক ৪ শতাংশ এবং নগর এলাকায় ৪১ দশমিক ৪ শতাংশ।

    গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনটি জিতলে কী ফল হবে, সে বিষয়েও অনেকের মধ্যে স্পষ্ট ধারণার অভাব রয়েছে। জাতীয়ভাবে ২৯ শতাংশের বেশি উত্তরদাতা জানিয়েছেন, ‘হ্যাঁ’ জিতলে কী হবে, তা তাঁরা জানেন না।

    নির্দিষ্ট সংস্কার বিষয়েও উত্তরদাতাদের ধারণা দুর্বল বলে জরিপে উঠে এসেছে। জুলাই সনদে মৌলিক অধিকার বিষয়ে কী ধরনের পরিবর্তনের প্রস্তাব রয়েছে, তা জানেন ৪৩ শতাংশ উত্তরদাতা। বিপরীতে ৫৫ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না। বয়সে বেশি এবং কম শিক্ষিত উত্তরদাতাদের মধ্যে এই অজ্ঞতার হার আরও বেশি।

    জরিপে প্রাক্–নির্বাচনী অন্তর্ভুক্তির সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে উঠে এসেছে ব্যালটের ভাষা পড়া ও বোঝার সক্ষমতা। যদিও ৭২ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা গণভোটের ব্যালটে ব্যবহৃত ভাষা সহজে পড়তে ও বুঝতে পারেন। তবে ৩৫ বছরের বেশি বয়সীদের মধ্যে এ হার কমে ৫৭ শতাংশে নেমে আসে। যাঁদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাঁদের মধ্যে তা আরও কমে দাঁড়ায় ২৬ দশমিক ৬ শতাংশে।

    অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন আইআইডির নির্বাহী প্রধান সাঈদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ ফর পলিসির প্রধান সানজিদা রহমান এবং আইআইডির জ্যেষ্ঠ যুগ্ম পরিচালক মারিয়াম তাসনিমসহ অন্যরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    স্বাধীনতা পদক দিচ্ছে চসিক—পাচ্ছেন যারা

    এপ্রিল 17, 2026
    বাংলাদেশ

    আগামীকাল ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত হার্ডার

    এপ্রিল 17, 2026
    বাংলাদেশ

    প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

    এপ্রিল 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.