Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এমডি নিয়োগে বিতর্কে সম্মিলিত ইসলামী ব্যাংকঃ পদত্যাগ কারীদের সাক্ষাৎকার নিলেন গভর্নর আর সচিব
    ব্যাংক

    এমডি নিয়োগে বিতর্কে সম্মিলিত ইসলামী ব্যাংকঃ পদত্যাগ কারীদের সাক্ষাৎকার নিলেন গভর্নর আর সচিব

    নিউজ ডেস্কUpdated:মে 7, 2026মে 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাঁচটি ইসলামী ধারার ব্যাংক একীভূত করে গঠিত হতে যাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে অতীতে বিতর্কিত সময়ে দায়িত্বে থাকা এবং পরে পদত্যাগ করা কয়েকজন সাবেক ব্যাংক কর্মকর্তাকে সাক্ষাৎকারে ডাকার ঘটনায় কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাতের ভেতরে নানা প্রশ্ন উঠেছে।

    বুধবার বাংলাদেশ ব্যাংকে এমডি পদে নিয়োগের লক্ষ্যে প্রথম ধাপের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ছয়জন ব্যাংকার। তাঁদের মধ্যে ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি জাফর আলমও। তিনি এমন সময়ে ব্যাংকটির নেতৃত্বে ছিলেন, যখন চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের প্রভাব ও নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক খাতে ব্যাপক সমালোচনা চলছিল। পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর তিনি চাপের মুখে পদত্যাগ করেন বলে ব্যাংকসংশ্লিষ্ট মহলে আলোচনা ছিল।

    শুধু জাফর আলম নন, সাউথইস্ট ব্যাংকের সাবেক এমডি নুরুদ্দিন মো. ছাদেকের সাক্ষাৎকার নেওয়াও বিস্ময়ের জন্ম দিয়েছে। কারণ, তাঁর দায়িত্বকালে ব্যাংকটিতে বিভিন্ন অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল। পরে তিনিও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

    বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি পদে মোট ১২ জন আবেদন করেছেন। দুই দিনে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। বুধবার যাঁরা সাক্ষাৎকার দিয়েছেন, তাঁদের মধ্যে আরও ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, সীমান্ত ব্যাংকের সাবেক এমডি রফিকুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশ শাখার প্রধান মোহাম্মদ কামরুজ্জামান এবং ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন।

    সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পরিকল্পনা দেশের ব্যাংক খাতের সাম্প্রতিক সবচেয়ে বড় পুনর্গঠন উদ্যোগগুলোর একটি। সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করে নতুন এই ব্যাংক গঠন করা হচ্ছে। এর মধ্যে এক্সিম ব্যাংক ছাড়া বাকি চারটি ব্যাংক দীর্ঘদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। আর এক্সিম ব্যাংক ছিল ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের প্রভাবাধীন।

    বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা বলছেন, যেহেতু সম্মিলিত ইসলামী ব্যাংক কার্যত সরকারি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, তাই এমডি নিয়োগের পুরো বিষয়টি দেখভাল করছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে অতীতে বিতর্কিত ভূমিকায় থাকা ব্যক্তিদের সাক্ষাৎকারে ডাকা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

    এমডি নিয়োগের জন্য গঠিত কমিটিতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, নির্বাহী পরিচালক আশরাফুল আলম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, অতিরিক্ত সচিব আজিমুদ্দিন বিশ্বাস এবং খাতসংশ্লিষ্ট আরও কয়েকজন প্রতিনিধি।

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সাক্ষাৎকার শুরুর ঠিক আগে কয়েকজন প্রার্থীর বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন হাতে আসে। সেখানে দুজন প্রার্থীর অতীত ভূমিকা ও সংশ্লিষ্টতা নিয়ে নতুন তথ্য উঠে আসে। তবে শেষ মুহূর্তে তথ্য পাওয়ায় তাঁদের সাক্ষাৎকার তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হয়নি। যদিও চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে এসব তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    এর আগেও সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে চূড়ান্ত করা হলেও তিনি শেষ পর্যন্ত যোগ দেননি। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ান। একই সময়ে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়াও পদত্যাগ করেন। ফলে পাঁচ ব্যাংক একীভূত করার পুরো প্রক্রিয়া শুরুতেই ধাক্কার মুখে পড়ে।

    ব্যাংক খাতের বিশ্লেষকেরা বলছেন, দেশের আর্থিক ব্যবস্থায় আস্থা ফেরাতে হলে নতুন ব্যাংক কাঠামোয় দক্ষ, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। বিশেষ করে যেসব ব্যাংক অতীতে নিয়ন্ত্রণ, অনিয়ম ও লুটপাটের অভিযোগে আলোচিত ছিল, সেগুলোর পুনর্গঠনে নেতৃত্ব নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    তাঁদের মতে, যদি পুরোনো বিতর্কিত ব্যক্তিরাই আবার গুরুত্বপূর্ণ পদে ফিরে আসেন, তাহলে একীভূতকরণের মূল উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হবে। একই সঙ্গে ব্যাংক সংস্কারের উদ্যোগ নিয়েও জনমনে সন্দেহ তৈরি হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ

    মে 9, 2026
    ব্যাংক

    ব্যাংকের এফডিআর ছেড়ে ট্রেজারি বিল-বন্ডে আস্থা রাখছে মানুষ

    মে 8, 2026
    ব্যাংক

    এসবিএসি ব্যাংকের এএমডি হিসেবে দায়িত্ব নিলেন আবদুল কাইয়ুম

    মে 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.