এসবিএসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাংকার আবদুল কাইয়ুম চৌধুরী। এর আগে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবদুল কাইয়ুম চৌধুরী ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি দীর্ঘ দুই দশক সাউথইস্ট ব্যাংকে কর্মরত ছিলেন। সেখানে তিনি প্রিন্সিপাল, ধানমন্ডি শাখা ব্যবস্থাপকসহ ফরেন ট্রেড সার্ভিসেস ডিভিশন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের জানুয়ারিতে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন এবং সর্বশেষ সেখানেই দায়িত্ব পালন করছিলেন।
শিক্ষাগত জীবনে আবদুল কাইয়ুম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি দেশ-বিদেশে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক নানা সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

