Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মে 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রিন বন্ড ছেড়ে ১ হাজার কোটি টাকা তুলবে ব্যাংক এশিয়া
    ব্যাংক

    গ্রিন বন্ড ছেড়ে ১ হাজার কোটি টাকা তুলবে ব্যাংক এশিয়া

    নিউজ ডেস্কমে 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি অর্থায়ন শক্তিশালী করতে ১ হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। মূলধন ভিত্তি আরও মজবুত করার পাশাপাশি টেকসই খাতে বিনিয়োগ বাড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

    বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ব্যাংকটির পরিচালনা পর্ষদ আগের দিন অনুষ্ঠিত ৫৮৪তম সভায় এই বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়। প্রস্তাবিত বন্ডটি নন-কনভার্টিবল, আনসিকিউরড এবং সম্পূর্ণ রিডিমেবল হবে। এতে ফ্লোটিং রেট কুপন সুবিধা থাকবে এবং এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৭ বছর। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বাজারে ছাড়া হবে।

    ব্যাংক এশিয়া জানিয়েছে, এই বন্ড থেকে সংগৃহীত অর্থ মূলত ব্যাংকের টিয়ার–২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব প্রকল্প ও টেকসই অর্থনৈতিক খাতে অর্থায়নেও এই তহবিল কাজে লাগানো হবে। বাসেল–৩ কাঠামোর আওতায় নিয়ন্ত্রক মূলধনের সক্ষমতা বাড়ানোও এর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

    অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহে বন্ড ইস্যুর প্রবণতা বাড়ছে। পাশাপাশি বিশ্বব্যাপী গ্রিন ফাইন্যান্সিংয়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

    তাঁদের মতে, গ্রিন বন্ড শুধু ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করবে না, বরং পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়নের সুযোগও বাড়াবে, যা টেকসই অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তবে এই বন্ড ইস্যু কার্যকর হতে হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

    ২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার বর্তমান পরিশোধিত মূলধন ১ হাজার ২৮২ কোটি টাকার বেশি। উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৫০ দশমিক ৭০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৮ দশমিক ৫৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১০ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    প্রভিশন চাপে এইচএসবিসি বাংলাদেশের মুনাফা কমেছে ২৩%

    মে 7, 2026
    ব্যাংক

    বিএবির নতুন নেতৃত্বে শরীফ জহির ও রাশেদ চৌধুরী

    মে 7, 2026
    ব্যাংক

    এমডি নিয়োগে বিতর্কে সম্মিলিত ইসলামী ব্যাংকঃ পদত্যাগ কারীদের সাক্ষাৎকার নিলেন গভর্নর আর সচিব

    মে 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.