Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে সরছেন প্রশাসকরা
    ব্যাংক

    সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে সরছেন প্রশাসকরা

    নিউজ ডেস্কজুলাই 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের পুনর্গঠন কার্যক্রমে অগ্রগতি হওয়ায় সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে জুলাইয়ের শেষ দিকে প্রশাসকদের কাছ থেকে ব্যাংকগুলোর দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে আমানতকারীরা তাদের জমা অর্থ প্রতিশ্রুত মুনাফাসহ ফেরত পাবেন বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

    মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমকে স্থিতিশীল পর্যায়ে নিতে প্রশাসকদের দায়িত্ব ধাপে ধাপে কমিয়ে আনা হবে। পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতি বিবেচনায় নিয়ে ব্যাংক পরিচালনার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

    এর আগে একই দিনে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাভুক্ত পাঁচ ব্যাংকের গ্রাহকরা বিক্ষোভ করেন। তারা আমানতের অর্থ ফেরত, প্রতিশ্রুত মুনাফা প্রদান, পাশাপাশি হেয়ারকাট নীতি বাতিল ও এ-সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

    আর্থিক সংকট, তারল্য ঘাটতি, অনিয়ম এবং সুশাসনের দুর্বলতার কারণে গত বছর পাঁচটি ইসলামী ধারার ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। একীভূত করার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

    পুনর্গঠন কার্যক্রম তদারকির জন্য প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। পরবর্তীতে গত ৮ জুন কাজী শায়রুল হাসানকে চেয়ারম্যান এবং আবেদুর রহমান সিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের পরিচালনা কাঠামো আরও শক্তিশালী করতে পরিচালনা পর্ষদে অভিজ্ঞ সদস্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পুনর্গঠন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়বে এবং আমানতকারীদের আস্থা ফিরবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

    এরই মধ্যে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংকে ১০ হাজার কোটি টাকার সুকুক বন্ডের মাধ্যমে বিনিয়োগ করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এই বিনিয়োগ ও পুনর্গঠন কার্যক্রমের মাধ্যমে ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হবে।

    বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন রয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    পিকেএসএফের সঙ্গে ১১ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের ২৮০০ কোটি টাকার ঋণ চুক্তি

    জুলাই 21, 2026
    ব্যাংক

    ব্যাংকনির্ভর ঋণে ১০ মাসেই সরকারের ধার ১ লাখ কোটি ছাড়াল

    জুলাই 21, 2026
    ব্যাংক

    বাংলা কিউআর প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দিল বাংলাদেশ ব্যাংক

    জুলাই 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.