Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পিকেএসএফের সঙ্গে ১১ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের ২৮০০ কোটি টাকার ঋণ চুক্তি
    ব্যাংক

    পিকেএসএফের সঙ্গে ১১ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের ২৮০০ কোটি টাকার ঋণ চুক্তি

    নিউজ ডেস্কজুলাই 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রম আরও সম্প্রসারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ১১টি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ক্রেডিট গ্যারান্টি চুক্তি করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ চুক্তির আওতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য মোট ২ হাজার ৮০০ কোটি টাকার গ্যারান্টিযুক্ত ঋণ বিতরণ করা হবে।

    সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমস’-এর আওতায় পৃথক ১২টি চুক্তি স্বাক্ষরিত হয়।

    চুক্তিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো— ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (ইউবিকো)।

    অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, স্বল্প আয়ের মানুষকে উদ্যোক্তায় পরিণত করার উদ্যোগকে আরও কার্যকর করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ কার্যক্রমে যুক্ত করা হয়েছে। এ স্কিমের আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করবে এবং ঋণের গ্যারান্টি দেবে পিকেএসএফ।

    তিনি বলেন, পিকেএসএফের নিবিড় তদারকির ফলে ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে ব্যাংকিং খাতের অর্থ পৌঁছে দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানে পিকেএসএফের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা উপ-ব্যবস্থাপনা পরিচালকরা চুক্তিতে স্বাক্ষর করেন।

    উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ চালু হয়। প্রথম বছরে ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান এ কর্মসূচিতে যুক্ত হয়। এর মধ্যে ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে ২৬টি সহযোগী সংস্থার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে মোট ১ হাজার ৮২ কোটি টাকার ঋণ বিতরণ করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ২০ দিনেই দেশে এলো ২.০১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স

    জুলাই 21, 2026
    ব্যাংক

    টানা চতুর্থবার ইএসজি স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

    জুলাই 21, 2026
    ব্যাংক

    সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে সরছেন প্রশাসকরা

    জুলাই 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.