ট্রাস্ট ব্যাংকের কার্ডধারী ও কর্মীদের জন্য বিশেষ অটোমোটিভ সেবা নিশ্চিত করতে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ব্যাংকের কার্ডধারীরা গাড়ির সার্ভিসিং ও প্রি-পারচেজ ইন্সপেকশন সেবায় বিশেষ মূল্যছাড় পাবেন। পাশাপাশি কুইক সার্ভিস টিমের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক সেবা দেওয়া হবে। এ সেবা নিশ্চিত করতে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের পক্ষ থেকে একজন নির্ধারিত কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
চুক্তিতে ট্রাস্ট ব্যাংকের পক্ষে হেড অব বিজনেস মো. মাহবুব হোসেন এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের পক্ষে নির্বাহী পরিচালক মাসুদ করিম চৌধুরী স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. কামাল হোসেন সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

