Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাকির আনাম
    ব্যাংক

    এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাকির আনাম

    নিউজ ডেস্কUpdated:আগস্ট 3, 2026আগস্ট 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম। এর আগে তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপব্যবস্থাপনা পরিচালক থাকাকালে তিনি করপোরেট ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন, প্রবাসী আয় ব্যবস্থাপনা এবং প্রধান কার্যালয়ের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

    ২০১৬ সালের অক্টোবর মাসে এনসিসি ব্যাংকে যোগ দেওয়ার পর তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেন। প্রথমে নির্বাহী সহসভাপতি হিসেবে বনানী শাখার ব্যবস্থাপক এবং পরে জ্যেষ্ঠ নির্বাহী সহসভাপতি হিসেবে গুলশান শাখার ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। এই সময় ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ ও কার্যক্রমের মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি।

    মো. জাকির আনাম ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশায় যাত্রা শুরু করেন। পরে এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখার ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

    বিদেশি বাণিজ্য, ঋণ ব্যবস্থাপনা এবং শাখা পরিচালনায় তাঁর ৩১ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে দক্ষ নেতৃত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি চেয়ারম্যানের সেরা ব্যবস্থাপক পুরস্কার, একাধিক সম্মাননা এবং দুটি স্বর্ণপদক অর্জন করেছেন।

    ব্যাংকটির আশা, দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা কাজে লাগিয়ে নতুন দায়িত্বেও মো. জাকির আনাম এনসিসি ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ, সে

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    কৃত্রিম বুদ্ধিমত্তায় বদলে যাচ্ছে ব্যাংকিং, দ্রুত হচ্ছে সেবা ও সিদ্ধান্ত

    আগস্ট 3, 2026
    ব্যাংক

    বিনিয়োগ ও অর্থনীতিতে গতি আনতে নীতিসুদ কমাল বাংলাদেশ ব্যাংক

    আগস্ট 3, 2026
    ব্যাংক

    রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে এমডি নিয়োগ নয়, এবার শুধু মনোনয়ন দেবে সরকার

    আগস্ট 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.