Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৪৯ বছরেও শেষ হয়নি অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ নিষ্পত্তি
    ব্যাংক

    ৪৯ বছরেও শেষ হয়নি অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ নিষ্পত্তি

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রায় ৪৯ বছর আগে অবলুপ্ত হওয়া মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের সম্পদ এখনো পুরোপুরি নিষ্পত্তি করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় ব্যাংকটির নামে থাকা জমি ও অন্যান্য সম্পদের নিষ্পত্তি কার্যক্রম এখনো চলছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর মৌজায় নিলামে বিক্রি হওয়া ৪১ শতাংশ জমির মধ্যে ৩৪ দশমিক ৫ শতাংশ ছয়জন ক্রেতার নামে নিবন্ধন ও হস্তান্তর করা হয়েছে।

    গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে কমিশনের মাধ্যমে জমি নিবন্ধন ও হস্তান্তরের এই কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক (গ্রেড-১) আমজাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়াঁ। সাতকানিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার নিবন্ধনের কাজ সম্পন্ন করেন। দীর্ঘদিনের অবসায়ন কার্যক্রমে এই অগ্রগতিতে প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করেন।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১৯৭৭ সালের ২৬ জুলাই হাইকোর্ট বিভাগের আদেশে কেন্দ্রীয় ব্যাংককে ১৭টি অবলুপ্ত ব্যাংকের সরকারি অবসায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ১৯৭৮ সালের ৪ আগস্ট হাইকোর্টের নির্দেশনায় এসব ব্যাংকের জমি বিক্রি, তহবিল ব্যবস্থাপনা ও অবসায়নসংক্রান্ত সব কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সরকারি অবসায়কের ওপর। সেই দায়িত্বের অংশ হিসেবেই এত বছর পর মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ বিক্রি ও হস্তান্তর চলছে।

    সাতকানিয়ার ধর্মপুর মৌজার ৪১ শতাংশ জমি গত ৬ জানুয়ারি উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত ওই নিলাম পরিচালনা করেন সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া একজন যুগ্ম জেলা ও দায়রা জজ। সর্বোচ্চ দরদাতাদের কাছে জমি বিক্রি করা হয়।

    তবে নিলামের পর জমির ৬ দশমিক ৫০ শতাংশ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। একজন অবৈধ দখলকারী ওই অংশের ওপর মামলা করেন। ফলে ক্রেতাদের নামে নিবন্ধন সম্পন্ন করতে হাইকোর্টের অনুমোদন চায় বাংলাদেশ ব্যাংক। এর প্রেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ জমি নিবন্ধনের নির্দেশনা দেন। ওই আদেশের প্রত্যয়িত কপি ইস্যু হয় ২২ সেপ্টেম্বর। আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল ৩৪ দশমিক ৫০ শতাংশ জমি ছয় ক্রেতার নামে নিবন্ধন ও হস্তান্তর করা হয়। বাকি ৬ দশমিক ৫০ শতাংশ জমি নিয়ে করা মামলা এখনো আইনি প্রক্রিয়ায় রয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের কার্যক্রম মূলত চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলকেন্দ্রিক ছিল। স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানে ঋণ দেওয়ার মাধ্যমে ব্যাংকটি চলত। স্থানীয়দের বরাতে জানা যায়, চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা ও টেরিবাজার এলাকায় ব্যাংকটির শাখা ছিল। প্রতিষ্ঠার সময় নিয়ে অবশ্য ভিন্ন তথ্য পাওয়া যায়। কোথাও ১৯০৫-০৬ সাল, কোথাও আবার ১৯১০ সালের উল্লেখ আছে।

    কর্মকর্তাদের ভাষ্য, ১৯৫৯ সালে ব্যাংকটির অবসায়ন প্রক্রিয়া শুরু হয় এবং কার্যক্রম বন্ধ হয়ে যায়। অর্থাৎ ব্যাংকটির কার্যক্রম বন্ধ হওয়ার কয়েক দশক পরও সম্পদ নিষ্পত্তির প্রক্রিয়া শেষ হয়নি।

    মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ শুধু সাতকানিয়ায় সীমাবদ্ধ নয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকার পাশাপাশি কক্সবাজারেও ব্যাংকটির নামে জমি রয়েছে। সেখানে প্রায় ১০ থেকে ১২ একর জমির তথ্য পাওয়া গেছে। এসব জমির কিছু এখনো সম্পূর্ণভাবে নিষ্পত্তি বা বন্দোবস্তের আওতায় আসেনি।

    সাতকানিয়ার ধর্মপুর মৌজায় ব্যাংকটির নামে মোট ১ একর ১৬ শতক জমির তথ্য পাওয়া যায়। বাংলাদেশ সার্ভে বা বিএস জরিপের ১৮৮৯ নম্বর খতিয়ানে ১৩টি পৃথক দাগে এসব জমি অন্তর্ভুক্ত। এর মধ্যে ভিটা, পুকুরপাড়, নাল ও খাই শ্রেণির জমি রয়েছে। দুটি দাগে ১২ শতক শ্মশানের জমিও আছে, যা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সৎকারের কাজে ব্যবহার করেন।

    বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২১ আগস্ট সাতকানিয়া ভূমি অফিস এসব জমি সরেজমিনে মাপার উদ্যোগ নেয়। পরে শ্মশানের জমি বাদ দিয়ে ১০৪ শতক জমি বাংলাদেশ ব্যাংকের নামে নামজারি করা হয়। এর মধ্যে ৮৩ শতক নিলামে তোলা হয়েছিল। অবশিষ্ট ২১ শতকের মধ্যে ১২ শতক ১৯৯৬ সালে একজন ব্যক্তি বাংলাদেশ ব্যাংক থেকে কিনে নেন। বাকি ৯ শতক এখন চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে।

    কয়েক দশক ধরে ব্যাংকটির নামে থাকা জমির মালিকানা, দখল, নামজারি ও ব্যবহার নিয়ে নানা জটিলতা রয়েছে। কিছু জমি স্থানীয় ব্যক্তিদের ভোগদখলে আছে। আবার কিছু জমির শ্রেণি ও ব্যবহারেও পরিবর্তন এসেছে। এসব কারণেই সম্পদ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে বলে সাতকানিয়ার জমি নিলামের ঘটনায় স্পষ্ট হয়েছে।

    প্রায় পাঁচ দশক আগে কার্যক্রম বন্ধ হওয়া একটি ব্যাংকের সম্পদ এখনো পুরোপুরি নিষ্পত্তি না হওয়ায় অবসায়ন প্রক্রিয়ার ধীরগতি আবারও সামনে এসেছে। সাতকানিয়ার জমি হস্তান্তরে কিছুটা অগ্রগতি হলেও চট্টগ্রাম ও কক্সবাজারে থাকা বাকি সম্পদের নিষ্পত্তি কবে শেষ হবে, তা এখনো পরিষ্কার নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ৪৯ বছর পর মহালক্ষ্মী ব্যাংকের জমি বুঝে পেলেন ছয় ক্রেতা

    নভেম্বর 24, 2026
    ব্যাংক

    সব উদ্যোগ ব্যর্থ করে ব্যাংকের ১০০ টাকা ঋণের ৩৪ টাকাই খেলাপি

    নভেম্বর 24, 2026
    ব্যাংক

    দুর্বল ব্যাংকে আটকা তিন সরকারি তেল কোম্পানির ২৬০০ কোটি টাকা

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.