Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫ ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত: কর্মকর্তাদের সুবিধা কমতে পারে
    ব্যাংক

    ৫ ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত: কর্মকর্তাদের সুবিধা কমতে পারে

    মনিরুজ্জামানডিসেম্বর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে নতুন একটি ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে। এই ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। নবগঠিত ব্যাংকের নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। সম্প্রতি একীভূতকরণের নীতিমালা চূড়ান্ত হয়েছে। এতে কর্মকর্তাদের ভবিষ্যৎ ও দায়িত্ব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

    কর্মকর্তাদের স্থানান্তর ও শর্তাবলি: নীতিমালার অনুযায়ী, পুরোনো পাঁচটি ব্যাংকে কর্মরত যেসব কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো মামলা বা বিভাগীয় অভিযোগ নেই, তাঁরা নির্ধারিত দিনে স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের কর্মী হিসেবে গণ্য হবেন। তবে চাকরিতে কিছু শর্ত আরোপ করা হয়েছে।

    • শর্ত পরিবর্তনের ক্ষমতা: নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কর্মকর্তাদের বিদ্যমান চাকরির শর্তাবলি পুনর্নির্ধারণ করতে পারবে।

    • আপত্তি করার সুযোগ নেই: শর্ত পরিবর্তনের ফলে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীর সুবিধা বা বেতন কমে, তারা এ নিয়ে কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক আপত্তি করতে পারবেন না।

    • চাকরি ত্যাগের সুযোগ: হস্তান্তরকারী ব্যাংকের কোনো কর্মী যদি নতুন ব্যাংকে চাকরি করতে অনিচ্ছুক হন, তাকে লিখিতভাবে তা জানাতে হবে। সে ক্ষেত্রে তিনি নতুন ব্যাংকের কর্মী হিসেবে গণ্য হবেন না।

    অব্যাহতি ও বরখাস্ত সংক্রান্ত নিয়ম: নীতিমালায় বলা হয়েছে, নতুন ব্যাংক কর্তৃপক্ষ যদি ব্যাংকের স্বার্থে প্রয়োজন মনে করে অথবা কোনো কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণামূলক বা চাকরিবিধি পরিপন্থী কর্মকাণ্ডের প্রমাণ পায়, তাঁকে যেকোনো সময় কারণ দর্শানো ছাড়াই বরখাস্ত করতে পারবে।

    বাংলাদেশ ব্যাংক এই একীভূতকরণের মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করতে এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় গুরুত্ব দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ইসলামী ব্যাংকে হঠাৎ ধস: সংকট গভীরতর

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ কমাচ্ছে সরকার: ১২ দিনে ১৫ হাজার ৪৮০ কোটি টাকা সমন্বয়

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    সম্মিলিত ইসলামী ব্যাংক ছাড়তে চায় এসআইবিএল, আনুষ্ঠানিক আবেদন

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.