Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক ঋণে সরকারের ঋণ এখন ৬ লাখ কোটি টাকা
    ব্যাংক

    ব্যাংক ঋণে সরকারের ঋণ এখন ৬ লাখ কোটি টাকা

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের শুরুতে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে সরকার নিট ঋণ পরিশোধ করলেও সাম্প্রতিক দুই মাসে ঋণের পরিমাণে দ্রুত বৃদ্ধি দেখা দিয়েছে। এর ফলে প্রথমবারের মতো ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণস্থিতি ছয় লাখ কোটি টাকার সীমা অতিক্রম করেছে।

    অর্থবছরের প্রথম চার মাসে সরকার ব্যাংক থেকে নেওয়া ঋণের চেয়ে বেশি পরিশোধ করেছিল, মোট ৫০৩ কোটি টাকা। তবে শেষ দুই মাসে ঋণ নেওয়ার হার বাড়তে শুরু করে। চলতি অর্থবছরের শুরু থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সরকার ব্যাংক থেকে প্রায় ৬০ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে। সব মিলিয়ে ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ বর্তমানে ছয় লাখ ১০ হাজার ৬৬১ কোটি টাকা পৌঁছেছে।

    সরকার বাজেট ঘাটতি পূরণে প্রতিবছর ব্যাংক ঋণের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। চলতি অর্থবছরে ব্যাংক থেকে সরকারের লক্ষ্য নির্ধারিত হয়েছে এক লাখ চার হাজার কোটি টাকা, আর সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা। গত অর্থবছরে মূল বাজেটে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা, সংশোধিত বাজেটে ৯৯ হাজার কোটি টাকা। শেষ পর্যন্ত সরকার ব্যাংক থেকে ৭২ হাজার ৩৭২ কোটি টাকা ঋণ নিয়েছে। সঞ্চয়পত্র থেকে গত অর্থবছরে লক্ষ্য ছিল ১৫ হাজার ৪০০ কোটি টাকা, কিন্তু বাস্তবে ঋণ কমে ছয় হাজার ৬৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

    চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সঞ্চয়পত্রে ঋণ বেড়ে ৩ লাখ ৪০ হাজার ৮৬৮ কোটি টাকা হয়েছে, যা আগের সময়ের তুলনায় ২ হাজার ৩৬৯ কোটি টাকা বেশি।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ৪ জানুয়ারি পর্যন্ত সরকারের ব্যাংক ব্যবস্থায় ঋণ ছিল ছয় লাখ ১০ হাজার ৬৬১ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে ঋণ স্থিতি এক লাখ ২২ হাজার ৪২৯ কোটি টাকা, যা জুন মাসের ৯৮ হাজার ৪২৪ কোটি টাকার তুলনায় ২৪ হাজার ৬ কোটি টাকা বেড়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণ বৃদ্ধি হয়েছে ৩৫ হাজার ৭৫১ কোটি টাকায়, এখন তা চার লাখ ৮৮ হাজার ২৩২ কোটি টাকা।

    গত দুই মাসে ঋণ বৃদ্ধি সবচেয়ে বেশি। অক্টোবর পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় ঋণ কমে পাঁচ লাখ ৫০ হাজার ৫০২ কোটি টাকায় নেমেছিল। কিন্তু ১২ ডিসেম্বর পর্যন্ত ৪৫ হাজার ২৩৯ কোটি টাকা বেড়ে পাঁচ লাখ ৯৬ হাজার ১৪৪ কোটি টাকায় পৌঁছেছে। বর্তমানে ঋণ আরও বাড়ছে।

    বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকে (পাঁচ ব্যাংকের একীভূত) গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে সরকার ২০ হাজার কোটি টাকার মূলধন জোগান দিয়েছে। আয় আশা অনুযায়ী না হলেও ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    রেমিট্যান্সের বিপরীতে ভ্যাট ফাঁকিতে কোটি টাকার গরমিল, চাপে প্রাইম ব্যাংক

    এপ্রিল 27, 2026
    ব্যাংক

    গভর্নরের সঙ্গে বৈঠকে পাঁচ ব্যাংক একীভূতকরণে স্পষ্ট অবস্থান চান প্রশাসকরা

    এপ্রিল 27, 2026
    ব্যাংক

    ২০২৫ সালে ব্রাক ব্যাংকের মুনাফা ২,২৫১ কোটি টাকা

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.