Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিকাশে ঢাকা ব্যাংকের সাপ্তাহিক ইসলামিক ডিপিএস চালু 
    ব্যাংক

    বিকাশে ঢাকা ব্যাংকের সাপ্তাহিক ইসলামিক ডিপিএস চালু 

    Najmus Sakibফেব্রুয়ারি 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিকাশ অ্যাপে চালু হয়েছে ঢাকা ব্যাংক–এর স্বল্পমেয়াদি ‘সাপ্তাহিক’ ইসলামিক ডিপিএস। গ্রাহকদের চাহিদা বিবেচনায় এই সেবা চালু করেছে দুই প্রতিষ্ঠান। এর ফলে এখন বিকাশ অ্যাপ থেকেই প্রতি সপ্তাহে ২৫০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত কিস্তিতে জমা রাখা যাবে। এই সঞ্চয়ের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৬ বা ১২ মাস।

    আর্থিক সেবার বাইরে থাকা মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সাপ্তাহিক ইসলামিক ডিপিএস সহায়ক হবে। স্বল্প আয় ও দৈনিক মজুরিভিত্তিক পেশায় যুক্ত মানুষ এখন অল্প অল্প করে সঞ্চয়ের সুযোগ পাবেন। এই সঞ্চিত অর্থ ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে কাজে আসবে। পাশাপাশি কৃষি, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা, চিকিৎসা বা জরুরি প্রয়োজনেও ব্যবহার করা যাবে। বিকাশ–এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    কীভাবে শুরু:

    ২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্স–এর মাসিক ডিপিএস চালুর মাধ্যমে বিকাশে ডিজিটাল সঞ্চয় সেবার যাত্রা শুরু হয়। এরপর ধাপে ধাপে যুক্ত হয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। এই ধারাবাহিকতায় ২০২২ সালে সিটি ব্যাংকের মাসিক ইসলামিক ডিপিএস চালু হয়। এবার সেই তালিকায় যুক্ত হলো ঢাকা ব্যাংকের সাপ্তাহিক ইসলামিক ডিপিএস।

    ডিপিএসের ৮০ শতাংশ বড় শহরের বাইরে:

    বিকাশ অ্যাপের মাধ্যমে খোলা ডিপিএসগুলোর মধ্যে প্রায় ৩০ শতাংশই খুলেছেন নারী গ্রাহক। মোট গ্রাহকের ৮০ শতাংশই বাস করেন ঢাকা ও চট্টগ্রামের বাইরে। এর মাধ্যমে বোঝা যায়, বড় শহরের বাইরে সঞ্চয় সেবার বিস্তার ঘটছে।

    আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, বিকাশ অ্যাপে খোলা ৫৫ শতাংশ ডিপিএসই খোলা হয়েছে ব্যাংকিং সময়ের বাইরে। এতে স্পষ্ট, গ্রাহকরা নিজেদের সুবিধামতো সময়ে সঞ্চয় সেবা নিতে আগ্রহী।

    এক জরিপে দেখা গেছে, যেসব গ্রাহকের ডিপিএসের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, তাঁদের ৯৬ শতাংশ আবারও বিকাশ অ্যাপের মাধ্যমে নতুন ডিপিএস খোলার আগ্রহ জানিয়েছেন। এসব তথ্য জানিয়েছে বিকাশ।

    কীভাবে খুলবেন ইসলামিক ডিপিএস:

    নতুন ডিপিএস খুলতে প্রথমে বিকাশ অ্যাপের মূল পর্দা থেকে ‘সেভিংস’ অংশে যেতে হবে। এরপর ‘নতুন সেভিংস খুলুন’ নির্বাচন করতে হবে। সেখানে সেভিংসের ধরন থেকে ‘ইসলামিক সেভিংস’ বেছে নিতে হবে।

    এরপর ডিপিএসের ধরন হিসেবে ‘সাপ্তাহিক’ নির্বাচন করতে হবে। মেয়াদ হিসেবে ৬ বা ১২ মাস ঠিক করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে জমার পরিমাণ নির্ধারণ করতে হবে। এই পরিমাণ ২৫০, ৫০০, ১০০০, ২০০০ বা ৫০০০ টাকা হতে পারে।

    পরবর্তী ধাপে আর্থিক প্রতিষ্ঠানের তালিকা থেকে ঢাকা ব্যাংক নির্বাচন করতে হবে। এরপর নমিনি সংক্রান্ত তথ্য দিতে হবে। সব তথ্য যাচাই করে নিয়ম ও শর্তাবলি পড়ে সম্মতি দিতে হবে। সবশেষে বিকাশ হিসাবের পিন নম্বর দিয়ে নিচের অংশে চাপ দিয়ে ধরে রাখলেই আবেদন সম্পন্ন হবে।

    প্রক্রিয়াটি শেষ হলে বিকাশ ও ব্যাংক থেকে নিশ্চিতকরণ বার্তা পাওয়া যাবে। একজন গ্রাহক একাধিক ডিপিএস খোলার সুযোগ পাবেন।

    স্বয়ংক্রিয় কিস্তি ও উত্তোলন সুবিধা:

    বিকাশ হিসাবে প্রয়োজনীয় টাকা থাকলে নির্ধারিত তারিখে স্বয়ংক্রিয়ভাবে কিস্তি কেটে নেওয়া হবে। মেয়াদ শেষ হলে মুনাফাসহ জমা অর্থ বিকাশ অ্যাপেই পাওয়া যাবে। এই অর্থ কোনো খরচ ছাড়াই উত্তোলন করা যাবে।

    এ ছাড়া জরুরি প্রয়োজনে মেয়াদ পূর্তির আগেই ডিপিএস ভাঙার সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময় পার হলে গ্রাহক অ্যাপ থেকেই তা করতে পারবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    গভর্নরের সঙ্গে বৈঠকে পাঁচ ব্যাংক একীভূতকরণে স্পষ্ট অবস্থান চান প্রশাসকরা

    এপ্রিল 27, 2026
    ব্যাংক

    ২০২৫ সালে ব্রাক ব্যাংকের মুনাফা ২,২৫১ কোটি টাকা

    এপ্রিল 26, 2026
    ব্যাংক

    আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.